‘পথের সাথী’, সড়কপথে যাত্রার সহায়ক

সড়কপথে ঘুরতে যাওয়ার সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার

গাড়িতে দীর্ঘ যাত্রা আমরা সবাই ভালোবাসি। একের পর এক গ্রাম পেরিয়ে যাচ্ছে, দু’দিকে চাষের সুজলা-সুফলা জমি মিশেছে দিগন্তে। খানিক পরে শহর এল, কিছু খেয়ে নিয়ে আবার দূরের কোনো গন্তব্যের উদ্দেশ্যে চলা। যেন নেশা লেগে যায়। তবে কখনও কখনও শৌচাগারের সমস্যা আমাদের মুশকিলে ফেলে। প্রয়োজন হলেও কাছেপিঠে দেখা মেলে না। অনেক দূরে গিয়ে হয়তো বা একটা শৌচাগার পাওয়া গেল, তা ভীষণই অপরিচ্ছন্ন। বিশেষ করে মহিলারা অসুবিধের সম্মুখীন হন বেশি। তবে বাংলার সড়কপথে এই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে সরকার।

সড়কপথে ভ্রমণ 

করোনা মহামারির সময় রেলপথ এবং বিমানে ভ্রমণ সম্ভব নয়। পুজোর ছুটিতে যদি বেড়ানোর কথা ভেবে থাকেন, গাড়ি নিয়ে রওনা দিতে পারেন সড়কপথে। আপনার সহায় হবে পশ্চিমবঙ্গ সরকারের ‘পথের সাথী’ প্রকল্প। ২০১৮ সালে রাজ্য সরকারের আবাসন দপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্পের ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যস্ত রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ধারে একগুচ্ছ মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ২৩টি জেলার সবক’টিতেই গড়ে উঠেছে এই প্রকল্প। 

বিদেশের নানা জায়গায় পান্থশালা এবং মোটেলের দেখা মেলে। যাঁরা গাড়ি চালিয়ে অনেক দূর যান, তাঁদের জন্যই এমন ব্যবস্থা। ভারতে আমরা দেখতে পাই রাস্তার পাশে ছোটো ছোটো খাবারের ঝুপড়ি এবং ধাবা। সেসব জায়গায় খাবার ঠিকঠাকই মেলে, কিন্তু শৌচাগারের অবস্থা খুবই শোচনীয়। কোনো কোনো পেট্রল পাম্পেও শৌচাগার থাকলেও সেগুলি অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন। মহিলাদের কাছে এই ধরনের শৌচাগার প্রায় দুঃস্বপ্নের মতো। আমাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, বহুবার সড়কপথে যাতায়াতের কারণে এই সমস্যা তাঁর নজরে পড়ে। যার ফলে তিনি ‘পথের সাথী’ প্রকল্পের সূচনা করেছেন।

সব ‘পথের সাথী’ মোটেলেই পরিষ্কার শৌচাগারের ব্যবস্থা রয়েছে। থাকার ঘরেও পাবেন শৌচাগার এবং ডাইনিংয়ের সুবিধে। বেশ কয়েকটিতে এসি ঘরও আছে। এই মুহূর্তে আবাসন দপ্তরের তালিকায় ২৩টি জেলাতে ৬৫টি মোটেল চালু আছে। সবক’টিই পরিচালনা করেন মহিলারা, যাঁরা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। এতে যেমন পর্যটকদের আপ্যায়নের সুবন্দোবস্ত হয়েছে, নারী ক্ষমতায়নের জন্যও সুদৃঢ় পদক্ষেপ এটি। মোটেলগুলিতে  সুস্বাদু প্রাতরাশ এবং রাতের খাবার পাওয়া যায়। 

রাজ্যের নানা প্রান্তে এখন উন্নত হাইওয়ে গড়ে উঠছে। সড়কপথে ভ্রমণের প্রবণতাও বেড়েছে। বহু মানুষ অজানা গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়তে ভালোবাসেন। যেসব জায়গায় কেবল সড়কপথে যাওয়া যায়, সেখানেও নতুন নতুন গেস্ট হাউজ এবং রিসর্ট গড়ে উঠছে। ‘পথের সাথী’ মোটেলগুলির চাহিদাও বাড়ছে।

তাহলে, এবার ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়ুন। ‘পথের সাথী’ মোটেল খুব দূরে নয়। 

‘পথের সাথী’ মোটেলের তালিকা:

পথের সাথী – বীরপাড়া 

ALIPURDUAR
At Birpara, Chowpathi, Madarihat, Birpara Block. Beside NH-31D along the way to Holong, Jaldapara, South Khairbari, Jayanti, Hatipota, Bhutanghat, Phuntsoling

BANKURA
Salgara, Barjora. Beside State Highway 9 along the way to Susunia, Bankura Town, Bikna (Dokra), Chhatna, Bishnupur, Susunia, Mukutmanipur and Ayodhya Hill

BIRBHUM
Khayrabuni, Ilambazar I. Beside State Highway 14 along the way to Khayrabuni, Bolpur, Panagarh, Burdwan Jaydev, Durgapur, Suri

COOCHBEHAR
Beside State Highway 12A, Jamaldah, Mekhliganj

DAKSHIN DINAJPUR
Beside National Highway 512, Hili

DARJEELING
Bagdogra, beside State Highway in Siliguri

পথের সাথী – হুগলি 

HOOGHLY
Kodalia, Chinsurah. Beside G.T. Road between Kolkata and Bardhaman

HOWRAH
Munsirhat. Beside Howrah-Amta Road between Amta and Udaynarayanpur

JALPAIGURI
Chalsa, Matiali Road, 1.5 km from National Highway 31 C along the way to Maalbazar, Rocky Island

JHARGRAM
Lodhasuli, beside NH-6 (Howrah-Mumbai), between KGP Chak and Chichra

পথ সাথী – মালদা 

MALDA
Old Malda, Narayanpur (beside BSF Camp) on National Highway 34 on the way to Raiganj, Dalkhola, Islampur, and Farakka

MURSHIDABAD
Andi, Barwan Block (Kandi subdivision), Sainthia Road near Andi bus stand

পথের সাথী – হরিণঘাটা 

NADIA
Haringhata, 500 m from National Highway 34, from Jaguli More toward Kampa More

NORTH 24 PARGANAS
Berachampa, beside State Highway on the way to Chandraketugarh

PASCHIM BARDHAMAN
Barakar Inspection Bungalow, PWD Inspection Bungalow Campus on Asansol-Barakar Road

PASCHIM MEDINIPUR
Debra, beside National Highway 6 (Howrah-Mumbai) near Debra Harimati Saraswati Vidyamandir

পথের সাথী – কার্জনা 

PURBA BARDHAMAN
Karjona, beside Bardhaman-Katwa Road, on the way to Karjona stack yard

PURULIA
Chasmore, Joypur, beside State Highway 4H on the way to Purulia, Jhalda, Ranchi, Bokaro, Dhanbad, Joychandi Pahar, Garh Panchakote

PURBA MEDINIPUR
Nandakumar, at the intersection of NH 41 and NH 116B, on the way from Nandakumar to Digha

SOUTH 24 PARGANAS
Dalan Ghata, Diamond Harbour, on NH 117, Diamond Harbour Road on the way to Kakdwip (south bound) and Diamond Harbour (north bound)

UTTAR DINAJPUR
Islampur Stackyard, beside NH 31 on the way to Islampur

আরও তথ্যের জন্য দেখুন http://www.wbhousing.gov.in/pathasathi

 

Developed by DXDasia