
বেরিয়ে পড়ুন সড়কপথে
ভ্রমণপ্রিয় হিসেবে বাঙালির সুনাম আছে। দেশের নানা প্রান্তের ডেস্টিনেশনে বাঙালি পর্যটকদের দেখা মেলে। এমনকি সারা ভারতের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যাঁরা নানা রকম কাজের সঙ্গে যুক্ত, তাঁদের অনেকেই ভালো বাংলা বলেন। কারণ, প্রচুর বাঙালিকে আপ্যায়ন করতে হয়। বছরের অন্যান্য ছুটি তো আছেই, তবে সব থেকে বেশি সংখ্যক বাঙালি পুজোর অবকাশেই ঘুরতে পছন্দ করেন। মহালয়া যেরকম দুর্গোৎসব শুরু হওয়ার ইঙ্গিত দেয়, তেমনি যাঁরা পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর পরিকল্পনা করেন, এই সময় থেকেই তাঁদের ব্যাগপত্র গোছানো, যাওয়ার প্রস্তুতি চালু হয়ে যায়।
প্রত্যেক বছর এরকমই চলে। তবে এই বছরের পরিস্থিতি অন্যরকম। স্বাভাবিক নয়। তবে ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। বিদেশ বিভুঁইয়ে অনেক দূরে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে বোর হওয়ার বদলে আমাদের রাজ্যকে নতুনভাবে আবিষ্কার করতে বেরোলে ভালোই লাগবে। রেলপথ কিংবা বিমানে যেতে পারবেন না। খুব বেশি বাজেট না হলেও চলবে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন সড়কপথে। আমাদের বাংলাতেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য কিংবা ঐতিহাসিক নিদর্শনে ভরপুর কত জায়গা। এবারের পুজোয় চলুন সেসব গন্তব্যে ঘুরে আসা যাক।
ধীরে ধীরে পর্যটন পরিষেবা আবার চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ভ্রমণার্থীদের জন্য ফের খুলে দিয়েছে ২১টি ট্যুরিজম প্রপার্টির দরজা। ঘুরতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিন:
অরণ্য ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন জলদাপাড়া ট্যুরিস্ট লজ
দিঘালি ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন দিঘা ট্যুরিস্ট লজ
শৈল্পিক ট্যুরিজম প্রপার্টি, দুর্গাপুর, পূর্বতন পথিক মোটেল
তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টি, জলপাইগুড়ি, পূর্বতন তিস্তা পর্যটক আবাস
আরও পড়ুন: মুর্শিদাবাদের ঐতিহাসিক ঘড়িঘর
বালুতট ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন বকখালি ট্যুরিস্ট লজ
বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ
দিনান্তে ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন রায়গঞ্জ ট্যুরিস্ট লজ
মেঘবালিকা ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন দার্জিলিং ট্যুরিস্ট লজ
মূর্তি ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন মূর্তি ট্যুরিস্ট লজ
মৃত্তিকা ট্যুরিজম প্রপার্টি, পশ্চিম মেদিনীপুর, পূর্বতন রানি শিরোমণি পর্যটক আবাস
বহর ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন বহরমপুর ট্যুরিস্ট লজ
সাগরিকা ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন ডায়মন্ড হারবার ট্যুরিস্ট সেন্টার
ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিজম প্রজেক্ট
মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, ব্যারাকপুর, পূর্বতন মালঞ্চ ট্যুরিস্ট লজ
মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন মাইথন ট্যুরিস্ট লজ
রঙ্গবিতান ট্যুরিজম প্রপার্টি, শ্রীনিকেতন, পূর্বতন রঙ্গবিতান ট্যুরিস্ট কমপ্লেক্স
তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন তিলাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স
শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন শান্তিনিকেতন ট্যুরিস্ট লজ
বাটাবাড়ি ট্যুরিজম প্রপার্টি, পূর্বতন বাটাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স
মর্গ্যান হাউজ ট্যুরিজম প্রপার্টি, কালিম্পং, পূর্বতন মর্গ্যান হাউজ ট্যুরিস্ট লজ
কালীঘাট পিলগ্রিমেজ ফেসিলিটেশন সেন্টার, কলকাতা
এই তালিকা থেকে সহজেই বোঝা যায়, হিমালয় কিংবা সমুদ্র, মন্দির অথবা ডুয়ার্সের জঙ্গল, অভয়ারণ্য হোক বা পাখিরালয় – পশ্চিমবঙ্গ জুড়ে নানান পর্যটনকেন্দ্রের একটি বেছে নিতে পারেন ইচ্ছেমতো। পৌঁছে যাবেন সড়কপথে। যদি ব্যক্তিগত গাড়ি না থাকে, বাস ধরতে পারেন। কলকাতা থেকে নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন স্থানে যাওয়ার বাস ছাড়ে। যদি দূরের কোনো গন্তব্যে রওনা দেন, মাঝপথে কেনাকাটার সুযোগ পেয়ে যাবেন, কিংবা সময় করে অন্য ভ্রমণস্থলেও ঘুরতে পারবেন।কোনো একটি ট্যুরিজম প্রপার্টি বুক করতে এবং বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করুন অথবা ফোন নম্বরে কল করুন। যোগাযোগ:
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in,
mdwbtdc@gmail.com,
dgmrwbtdc@gmail.com

