KIFF : ৪২টি দেশের মোট ১০৮টি ছবি দেখানো হবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

KIFF-এ এবারের স্লোগান ‘মিট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা’

গামী ১৫-২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)। চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর ৪২টি দেশের মোট ১০৮টি ছবি প্রদর্শিত হবে।

এবছর এপ্রিল মাসেই অনুষ্ঠিত হয়েছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মাঝে খুব কম সময়ের ব্যবধানেই তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং KIFF কমিটি ২৮তম সংস্করণের আয়োজন করেছে। এবছর ৫৭টি দেশ থেকে ১,০৭৮টি ছবি জমা পড়েছিল। তারপর জুড়িদের বিচারে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১০৮টি ছবি।

এবছর থাকছে না কোনো ফোকাস কান্ট্রি। পরিচালক সুধীর মিশ্রকে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চলচ্চিত্র গবেষকদের জন্য কিছু মাস্টার ক্লাস সেশনের আয়োজন করা হচ্ছে, যেগুলি পরিচালনা করবেন পরিচালক শাজি এম করুন, চিত্রগ্রাহক সুদীপ চ্যাটার্জি এবং অভিনেতা নীরজ কবি।

প্রতিবারের মতো নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya bachchan)। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উদযাপন করবে KIFF। সেই উপলক্ষে প্রদর্শিত হবে অমিতাভ অভিনীত ৯টি ছবি, থাকবে একটি বিশেষ প্রদর্শনীও। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যামব্যাসাডর শাহরুখ খান (Shah Rukh Khan), থাকবেন রানি মুখার্জিও (Rani Mukherjee)।


অন্যান্য বছরের মতো সেরা ছবিগুলিকে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি, হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি, নেটপ্যাক অ্যাওয়ার্ড-সহ আরও নানান পুরস্কার। এমন মাপের চলচ্চিত্র উৎসব সারা ভারতে বিরল। KIFF-এর পুরস্কার মূল্যও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি।

তবে এবছর থাকছে না কোনো ফোকাস কান্ট্রি। পরিচালক সুধীর মিশ্রকে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা (Satyajit Memorial Lecture) দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চলচ্চিত্র গবেষকদের জন্য কিছু মাস্টার ক্লাস সেশনের আয়োজন করা হচ্ছে, যেগুলি পরিচালনা করবেন পরিচালক শাজি এম করুন, চিত্রগ্রাহক সুদীপ চ্যাটার্জি এবং অভিনেতা নীরজ কবি।

 

KIFF-এর ২৮তম সংস্করণের স্লোগান হচ্ছে ‘মিট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা’। স্লোগানকে আরও স্মরণীয় করতে নন্দন চত্বর ও নজরুল তীর্থে প্রদর্শিত হবে জঁ লুক গোদারের নানান অবিস্মরণীয় কাজ।

KIFF-এর ২৮তম সংস্করণের স্লোগান হচ্ছে ‘মিট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা’ (Meet the World at the World of Cinema)। স্লোগানকে আরও স্মরণীয় করতে নন্দন চত্বর ও নজরুল তীর্থে প্রদর্শিত হবে জঁ লুক গোদারের (Jean-Luc Godard) নানান অবিস্মরণীয় কাজ। এছাড়াও শতবর্ষের শ্রদ্ধা জানাতে বিভিন্ন মঞ্চে প্রদর্শিত হবে দিলীপ কুমার, ভারতী দেবী, হৃষিকেশ মুখার্জি, অসিত সেন, অ্যালাইন রেসনাইস, পাওলো পাসোলিনি, মাইকেল ক্যাকোয়ানিস এবং কে আসিফের মতো কিংবদন্তিদের নানান কালজয়ী সিনেমা।

এছাড়াও শ্রদ্ধা জানানো হবে এবছর প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা প্রদীপ মুখার্জি এবং সন্তুর উস্তাদ পণ্ডিত শিবকুমার শর্মা-কে। এই বিভাগের অন্যতম একটি অংশ হল ‘দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে’-এর অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবারি, যিনি এ বছর অক্টোবরে প্রয়াত হয়েছেন। হলিউড সিনেমার স্বর্ণযুগের শেষ কয়েকজন তারকাদের অন্যতম ছিলেন অ্যাঞ্জেলা।

সাতদিন শহর মুখরিত হবে বিশ্ব সিনেমায় (World Cinema)। রোজকার আপডেট পেতে অবশ্যই পড়তে থাকুন বঙ্গদর্শন.কম।

Developed by DXDasia