
এই সংখ্যায়ঃ শেখর দাশ, সোহিনী দাশগুপ্ত, মধুজা মুখোপাধ্যায়, মৌনী মণ্ডল
শহরে চলচ্চিত্র উদযাপনে আগামী এক সপ্তাহ মেতে থাকবে সিনেপ্রেমীরা (কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২, ২৫ এপ্রিল থেকে ১ মে)। সেই উপলক্ষে বঙ্গদর্শন-শনিবারের কড়চা প্রস্তুত করল এই সিনে বুলেটিন। চলচ্চিত্রের সেকাল-একাল নিয়ে লিখেছেন পরিচালক শেখর দাশ, ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এবং উৎসব নিয়ে লিখেছেন এবছর কিফ-এর অন্যতম জুরি সোহিনী দাশগুপ্ত। চিদানন্দ দাশগুপ্তের শতবর্ষ উপলক্ষে একটি গবেষণাধর্মী লেখা তৈরি করেছেন মৌনী মণ্ডল, ‘ডিপ সিক্স’ নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন অধ্যাপক-পরিচালক মধুজা মুখোপাধ্যায়, রইল সেই সাক্ষাৎকারটিও। এছাড়াও এবছর কিফ-এ যে সমস্ত বাঙালি পরিচালকদের ছবি দেখানো হবে, তারও একটা বাছাই তালিকা তৈরি করলাম আপনাদের সুবিধার্থে।
































