
‘চিরতরুণ’ : লেখায় শিবাজী চট্টোপাধ্যায়, সুমন সাধু, ঊর্ণনাভ তন্তু ঘোষ, মহুয়া দাশগুপ্ত
মানুষের কথা ভাবতে গিয়ে অনেকসময় হয়তো মান পড়েছে তরুণ মজুমদারের (Tarun Majumdar) সিনেমা নির্মাণে। কিন্তু শিরদাঁড়া ছিল টানটান। ব্যক্তিগত রাজনীতির কাছে কখনও আদর্শচ্যুত হননি৷ অসংখ্য তরুণ চলচ্চিত্র নির্মাতার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ছবি দেখতে হলে গিয়েছেন, এমনকি দর্শকদের অনুরোধ করেছেন ছবিটি দেখার জন্য। যেমনটা হয়েছিল পঞ্চাশের দশকে৷ সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘পথের পাঁচালি’ (Pather Panchali) যখন জনমানসে ছড়িয়ে পড়েনি, তখন কলকাতার রাজপথে ব্যানার হাতে নেমেছিলেন তরুণ। প্রচার করেছিলেন, পথের পাঁচালি দেখুন। পথের পাঁচালি নিয়ে কথা বলুন। পড়ুন তরুণ মজুমদার স্মরণ সংখ্যা।







































