‘ব্যোমকেশ বক্সী’ টিভি সিরিজের মাধ্যমে বাঙালির মন জিতে নিয়েছিলেন বাসু চট্টোপাধ্যায়

বর্ষীয়ান চলচ্চিত্রকার বাসু চট্টোপাধ্যায় প্রয়াত

প্রখ্যাত চলচ্চিত্রকার বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটল। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে কষ্ট পাচ্ছিলেন। আজ সকালে মুম্বাইয়ে প্রয়াত হন তিনি।

বাসু চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল রাজস্থানের আজমিরে। ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’, ‘বাতোঁ বাতোঁ মেঁ’, ‘এক রুকা হুয়া ফ্যায়সলা’ প্রভৃতি ছবি পরিচালনার জন্য সারা ভারতের সিনেমাপ্রেমীরা তাঁকে চিরকাল মনে রাখবে। বলিউডের পাশাপাশি ‘হঠাৎ বৃষ্টি’, ‘চুপ চুপি’, ‘টক ঝাল মিষ্টি’- র মতো বাংলা ছবিতেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ‘ব্যোমকেশ বক্সী’ টিভি সিরিজ পরিচালনা করে তিনি বাঙালি তথা ভারতবাসীর মন জয় করে নিয়েছিলেন। তাঁর পরিচালিত আরেকটি টিভি ধারাবাহিক ‘রজনী’-ও খুব জনপ্রিয় হয়েছিল।

আজ দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজে বাসু চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে। 

Developed by DXDasia