ঐতিহ্যবাহী চন্দননগরে চারুকলা প্রশিক্ষণ শিবির

আগামী বাংলার সৃজনশীল পথে চন্দননগরের বিশেষ যোগ

ত ১৮ মার্চ থেকে চন্দননগরে শুরু হল পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ রাজ্য চারুকলা পর্ষদ আয়োজিত এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর (হুগলি) ও চন্দননগর পৌরনিগমের সহযোগিতায় চারুকলা প্রশিক্ষণ শিবির। জেলার গুণী ছাত্রছাত্রীরা, মূলত যারা আর্টের শিক্ষার্থী বা আর্ট নিয়ে স্নাতক করছে, কেউ ভাস্কর্য নিয়ে স্নাতকোত্তর, কেউ বিভিন্ন একাডেমির শিক্ষার্থী – তারা যাতে মেধা ও মননের মাধ্যমে আরও বহুদূর এগিয়ে যেতে পারে এবং বাংলার নাম উজ্জ্বল করতে পারে, সেই কারণে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

চন্দননগর এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে চন্দননগরের উজ্জ্বল অধ্যায়। শহরের পরিকাঠামো, নগরোন্নয়ন থেকে নাগরিক পরিষেবা, ঐতিহ্য সংরক্ষণ – মানুষের মনের খিদে মেটাচ্ছে প্রশাসন। সফল হচ্ছে একের পর এক অনুষ্ঠান। চন্দননগর শোভিত হচ্ছে ছোটোদের চলচ্চিত্র উৎসব, ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল, বিধানসভা উৎসব, নাট্য উৎসব, চারুকলা প্রশিক্ষণ শিবিরের মতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেই সঙ্গে তরুণ প্রজন্মও হয়ে উঠছে সংস্কৃতিমনস্ক এবং সৃষ্টিশীল।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে চন্দননগর শহরে বসেছে এই চমৎকার সৃজনশীল শিবির। প্রশিক্ষক হিসেবে রয়েছেন প্রদীপ মৈত্র, বিমল কুণ্ডু, সোমনাথ মাইতি, প্রসেনজিৎ সেনগুপ্ত, প্রদীপ দাসদের মতো প্রথিতযশা শিল্পী।

চন্দননগরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। শিক্ষার্থীদের থাকা-খাওয়া সহযোগে এই আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “পাঁচ দিনের এই বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করেছে চল্লিশ জন শিক্ষার্থী শিল্পী। যাদের প্রশিক্ষণ দেবেন খ্যাতনামা শিল্পী এবং ভাস্কররা। ভবিষ্যতে শিল্পীরা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারেন এবং ছবি আঁকার সূক্ষাতিসূক্ষ বিষয়গুলিকে বুঝতে পারেন, এই আবাসিক শিবির থেকে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।”

শিবিরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ মার্চ, রোববার সকালে চন্দননগর রবীন্দ্রভবের উল্টোদিকে স্ট্র্যান্ডে একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

Developed by DXDasia