সোনার মতো গল্প, উত্তমকুমার, পর্ব ৫
সোনার মতো গল্প -পর্ব ৫
ক’জন মানুষ নিজের ভুল স্বীকার করে? ক’জন মানুষ মেনে নেয় যে, সে ভুল করেছে?
যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ একে অপরের দিকে দায় ঠেলে নিশ্চিন্ত হতে চায়, সেখানে উত্তমকুমারকে যদি কেউ সততার সঙ্গে তার ভুল ধরিয়ে দিতেন, তিনি হৃদয় থেকে তা শুধরে নিতেন। মহানায়ক হওয়ার অহং নিয়ে তিনি নিজের ভুল স্বীকার করতে নাই পারতেন, কিন্তু তিনি তো উত্তমকুমার! ‘পাবলিক ফিগার’ হওয়াটাকে তিনি নিছক ‘পাবলিসিটি’ নয়, ‘রেসপন্সিবিলিটি’ হিসেবেই বিবেচনা করতেন।
‘সোনার মতো গল্প’-এর বিগত পর্বগুলোয় আমরা দেখেছি, উত্তমকুমার নিজের কাজের প্রতি যতটা যত্নশীল ছিলেন, তাঁর সহকর্মীদের কাজের উপরে তিনি ততটাই শ্রদ্ধাশীল ছিলেন। তিনি যে একজন প্রকৃত শিল্পী, শুটিং ফ্লোরে প্রতিনিয়ত তা বোঝাতেন উত্তমকুমার; পঞ্চম পর্বে রয়েছে তাঁর ভুল শুধরে নেওয়ার একটি অভিজ্ঞতার গল্প।
দেখুন ভিডিও-তে।

