‘নায়ক’ হবার পরেও প্রফেসরকে ফোন করে উত্তম বললেন, ‘আমায় ইংরেজি শেখাবেন?’

সোনার মতো গল্প, উত্তমকুমার, পর্ব ১

সোনার মতো গল্প – পর্ব ১

শুভেন্দু চট্টোপাধ্যায় একবার বলেছিলেন সিনেমা দেখতে সাদা-কালো হলেও যাঁরা ছবিতে অংশগ্রহণ করেন তাঁরা প্রত্যেকে রঙিন। সত্যিই তো! সে যুগে প্রত্যেকেই এ যাঁর নিজের জায়গায় শ্রেষ্ঠ। আজ সোনার মতো গল্প-এর প্রথম পর্বে থাকছেন উত্তমকুমার। কেন উত্তমকুমার? চার্লি চ্যাপলিনের পর এমন অভিনেতা খুব কমই আছেন, যিনি মারা যাওয়ার এত বছর পরেও সমানভাবে উদযাপিত হন। উত্তম তাঁর নামের মধ্যেই লুকিয়ে আছে। তাঁর পাশ্যনটার নামই তো উত্তম। মারা গেছেন ৪০ বছর হয়ে গেল। বাংলা মিডিয়াম স্কুলে পড়ার জন্য ইংরেজি উচ্চারণ খুব একটা ভালো ছিল না উত্তমের। এক সমালোচক নিউজপেপারে ছাপলেন, উত্তমের ইংরেজি বলা নিয়ে। উত্তম তা মন দিয়ে পড়লেন। কিন্তু হাল ছাড়লেন না। কী সেই ঘটনা? দেখুন ভিডিওতে।

Developed by DXDasia