পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগ

সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যস্নান করে মনের গ্লানি মুছে ফেলার জন্য সারা দেশ থেকে লাখ লাখ মানুষ এখানে হাজির হন প্রত্যেক বছর। সাগরসঙ্গমে যেন গড়ে ওঠে ভারতবর্ষের এক ছোটো সংস্করণ। এখানে রয়েছে কপিল মুনির মন্দির। কুম্ভমেলার পরে হিন্দু ধর্মের দ্বিতীয় বৃহত্তম মেলা আয়োজিত হয় গঙ্গাসাগরে।  
  

কপিল মুনির আশ্রম 

কুম্ভমেলা যেখানেই হোক না কেন – হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী বা নাসিক – সবই মূল ভূখণ্ডে। কিন্তু গঙ্গাসাগর জলে ঘেরা এক দ্বীপ। একদিকে ভাগীরথী, একদিকে মুড়িগঙ্গা, একদিকে বড়োতলা, আরেকদিকে বঙ্গোপসাগর। তাই গঙ্গাসাগর মেলা অনন্য। ২০১৯ সালে এখানে প্রায় ২ কোটি তীর্থযাত্রীর সমাগম হয়েছিল। 

করোনা মহামারির সঙ্গে যুদ্ধ করে একটি গোটা বছর কেটেছে। নতুন বছরে কোভিড পুরোপুরি নির্মূল হয়নি। তাই যাঁরা এবার গঙ্গাসাগর মেলায় যাবেন, সবাইকেই কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটকদের জন্য ১ রাত ২ দিনের গঙ্গাসাগর ভ্রমণের প্যাকেজ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। এবছর জানুয়ারির ১৩ এবং ১৪ তারিখে ক্রুজ ভেসেলে হবে সফর। এমভি চিত্ররেখা অথবা এমভি সর্বজয়া ভেসেলে যেতে পারবেন ২৭ জন যাত্রী। তাই আর দেরি নয়। আজই বুকিং করুন।

ভেসেলে গঙ্গাসাগর সফরের সময়সূচি নিচে দেওয়া রইল। প্যাকেজের মধ্যেই থাকবে ভেসেল পরিবহন এবং খাওয়াদাওয়ার (নিরামিষ) বন্দোবস্ত। পরিস্থিতি অনুযায়ী সময় এবং যাত্রাপথ পরিবর্তন হতে পারে।

প্রথম দিন

সকাল ৭.৩০ :  কলকাতার ট্যুরিজম সেন্টারে যাত্রীরা একত্রিত হবেন।
সকাল ৮.০০ :  এসি বাসে ডায়মন্ড হারবারের দিকে যাত্রা। প্যাকড ব্রেকফাস্টের বন্দোবস্ত থাকবে।
সকাল ১০.০০ :  ডায়মন্ড হারবারে পৌঁছে এমভি চিত্ররেখা/এমভি সর্বজয়ায় যাত্রীরা উঠবেন। চা পরিবেশন করা হবে।
দুপুর ১.০০ :  মধ্যাহ্ন ভোজন 
বিকেল ৪.০০ :  কচুবেড়িয়া পৌঁছবে ভেসেল। চা এবং বিস্কুট পরিবেশন করা হবে। 
রাত ৮.০০ :  ভেসেলে নৈশভোজ
রাত্রিযাপন করা হবে কচুবেড়িয়ায়।

দ্বিতীয় দিন

রাত ২.৩০ :  চা পরিবেশন করা হবে।
ভোর ৪.০০ :  কচুবেড়িয়ে জেটি থেকে হেঁটে যাওয়া হবে বাস স্ট্যান্ডে (১০ মিনিটের দূরত্ব)। বাস পৌঁছবে হেলিপ্যাড মাঠে। সেখান থেকে ১৫ মিনিট হেঁটে যাওয়া হবে কপিল মুনির মন্দির।
ভোর ৫.০০ :  স্নানের পর মন্দির দর্শন।
সকাল ৯.০০ :  বাসে প্রাতরাশ 
সকাল ১০.০০ :  সাগর দ্বীপ থেকে বাস ছাড়বে।
দুপুর ১২.৩০ :  ভেসেলে মধ্যাহ্ন ভোজন
বিকেল ৪.০০ :  ডায়মন্ড হারবারে পৌঁছবে ভেসেল
সন্ধে ৬.০০ :  কলকাতায় ফিরবেন পর্যটকরা  

বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন – 

West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in, 
mdwbtdc@gmail.com, 
dgmrwbtdc@gmail.com
 

Developed by DXDasia