
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগ
হুগলি নদীর বুকে ভেসেলের সফর উপভোগ করেছেন অনেকেই। কিন্তু হাউজবোটে গঙ্গা ঘোরার অভিজ্ঞতা কতজনের আছে? আর সেটা যদি বিলাসবহুল হোটেলের মতো হয়, তাহলে তো কিস্তিমাত। খুশির খবর, তেমনই আয়োজন করেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। নদীর ওপর সর্বাধিক ৫০ জন সহজেই মিলিত হতে পারবেন কোনো বাণিজ্য সম্মেলন অথবা সামাজিক অনুষ্ঠানে।
বাবুঘাট ট্যুরিজম জেটি থেকে যাত্রা শুরু হবে। জোয়ার এবং ভাটা অনুযায়ী ভেসেল চলবে বেলুড় থেকে খিদিরপুর অবধি। ভাড়া করা যাবে ঘণ্টার হিসেবে। কমপক্ষে তিন ঘণ্টার জন্য ভাড়া নিতে হবে।


পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের এই নতুন উদ্যোগে আপনাকে স্বাগত। ক্রুজ ভেসেলে চড়ে উপভোগ করুন হুগলি নদীর শোভা। বাবুঘাট ট্যুরিজম জেটি থেকে যাত্রা শুরু হবে। জোয়ার এবং ভাটা অনুযায়ী ভেসেল চলবে বেলুড় থেকে খিদিরপুর অবধি। ভাড়া করা যাবে ঘণ্টার হিসেবে। কমপক্ষে তিন ঘণ্টার জন্য ভাড়া নিতে হবে। ছবিতে যেমন দেখছেন, সুন্দর এবং রাজকীয় ভেসেলেই হবে ভ্রমণ।

আরও পড়ুন: সিসামারা – ডুয়ার্সের গোপন খাজানা


যদিও এখন জলযোগ থাকছে না প্যাকেজের মধ্যে, তবে আগে থেকে জানালে খাবারের বন্দোবস্ত করা হয়। ক্রুস ভেসেল সফর নিয়ে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট দেখুন অথবা যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in,
mdwbtdc@gmail.com,
dgmrwbtdc@gmail.com

