মহাসমারোহে হাজির হচ্ছে বঙ্গদর্শনের চতুর্থ বছরের অনলাইন পুজোসংখ্যা
প্রতিবারের মতোই মহাসমারোহে হাজির হচ্ছে বঙ্গদর্শনের চতুর্থ বছরের অনলাইন (ই-বুক+পিডিএফ) পুজোসংখ্যা। স্বাদে-গন্ধে প্রথাগত পূজাবার্ষিকীদের থেকে একদম অন্যধাঁচের এই সংখ্যায় এবার বিষয় বিশেষ হিসেবে থাকছে— উৎসব পাল্টানোর উৎসব। বাঙালির বারো মাসের উৎসবের চেহারা খানিক পাল্টালেও ভিতরের যে উৎসব বা উদ্দীপনা, তাকে বাঙালি লালন করতে জানে। এই মহামারীতেই বা কে কীভাবে উৎসবকে দেখছেন, সেই নিয়েই লিখছেন চার প্রথিতযশা ব্যক্তি।
এছাড়াও রয়েছে ভিন্ন স্বাদের গল্প, কবিতা, গদ্য। ভারত ও বাংলাদেশের চারজন ফটোগ্রাফারের ডক্যুমেন্টারি ফটোগ্রাফি থাকছে। মুখোমুখি বিভাগে থাকছে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্তের সাক্ষাৎকার, এছাড়াও বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত কথা-সাহিত্যিক সন্মাত্রানন্দের দীর্ঘ সাক্ষাৎকার থাকছে। দেবদত্ত গুপ্ত আর পার্থ দাশগুপ্ত জমিয়ে আড্ডা দিয়েছেন গোল টেবিল বৈঠকে।
প্রতিবারের মতো প্রচ্ছদ করছেন শিল্পী পার্থ দাশগুপ্ত। অন্যান্য অলংকরণে রয়েছেন শিল্পী হিরণ মিত্র এবং সমীর দাস।
এই সপ্তাহেই প্রকাশিত হবে বঙ্গদর্শন পুজোসংখ্যা ১৪২৭। বাংলার একমাত্র ইতিবাচক ঠিকানায় চোখ থাক প্রতিদিন। নিচে রইল পুজোসংখ্যার সম্পূর্ণ সূচিপত্র।
সম্পূর্ণ সূচিপত্র