
বাংলার বিভিন্ন প্রান্তের চারুশিল্পের পসরায় সেজে উঠেছে রবীন্দ্রসদন, নন্দন চত্বর
ফের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতা (Kolkata)। প্রাকৃতিক দুর্যোগ, অতিমারী পেরিয়ে ২০১৯-এর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে শুরু হল সারা রাজ্যের শিল্পী ও শিল্পের মিলনোৎসব – পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২২ (West Bengal Charukala Utsav 2022)। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের (West Bengal Information and Culture Department) রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে, ৮ থেকে ১৩ মার্চ রবীন্দ্রসদন (Rabindra Sadan), নন্দন (Nandan) সংলগ্ন প্রাঙ্গন, একতারা মুক্তমঞ্চ (Ektara Muktamancha) ও গগনেন্দ্র প্রদর্শশালায় (Gaganendra Pradarshashala) ৩টে থেকে ৮টা অবধি চলবে এই চারুকলা উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি তথা শিল্পী শ্রী যোগেন চৌধুরী (Jogen Chowdhury), সহ-সভাপতি শ্রী শুভাপ্রসন্ন (Shubhaprasanna), পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) প্রমুখ।

চারুকলা মেলায় বসছে বাংলার নানা গোষ্ঠীর চারুশিল্পের পসরা। এই উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রসদন, নন্দন সংলগ্ন প্রাঙ্গনে ৫০টি স্টলে প্রদর্শিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পচর্চারত নির্বাচিত শিল্পীদের শিল্পকর্ম। নবীন-প্রবীন শিল্পীদের পারস্পরিক মেলবন্ধনের পাশাপাশি শিল্পীরা তাঁদের শিল্পকর্ম বিক্রয়ও করছেন তাঁরা। শিল্প সংগ্রাহকেরা এই মেলা থেকে চিত্র ও ভাস্কর্য, পটচিত্র, ছাপাই ছবি ও ফটোগ্রাফি ও সেরামিক মাধ্যমের শিল্পকর্ম শিল্পীদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং পর্ষদ প্রকাশিত বই ও অ্যালবামও ক্রয় করতে পারবেন। গগনেন্দ্র প্রদর্শশালার প্রথম-দ্বিতীয় তলে থাকছে বরেণ্য ও বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী। প্রতিদিনই উৎসব প্রাঙ্গনে আয়োজিত হবে গান ও ছবির আড্ডা। এছাড়াও থাকছে তথ্যচিত্র প্রদর্শন ইত্যাদি বিভিন্ন শৈল্পিক অনুষ্ঠান।

বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের কথায়, এমন একটি উদ্যোগের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে এবং এখানে আমার কাজ নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। আমরা যারা কলকাতা থেকে অনেক দূরে থাকি বা যারা তরুণ প্রজন্ম, বছরে একবার রাজ্যের প্রানকেন্দ্রে প্রবীণ শিল্পীদের সঙ্গে তাদের কাজ মিলেমিশে যাচ্ছে, তাই এটা সমগ্র শিল্প জগতের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব।
