মানুষের সেবায় টালা পার্ক প্রত্যয়, চক্ষুদানের মধ্যে দিয়ে হল তার শুভ সূচনা

টালা পার্ক প্রত্যয়ে কল্পলোক এবার লোকহিত

দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আড়ম্বর এবং জাঁকজমকপূর্ণ। কিন্তু এই সংকটকালে আড়ম্বরের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানবিক দিক। পুজোকমিটির প্রস্তুতি সেই ইঙ্গিতই দিচ্ছে। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত পুজো টালা পার্ক প্রত্যয়। প্রতিবছর দর্শক মুগ্ধ হন এখানকার শিল্পকর্ম দেখে। এমন কঠিন সময়ে অভিনব পন্থায় সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করল টালা পার্ক প্রত্যয়।

গতবছর থিম ছিল ‘কল্পলোক’। এবার উদ্দেশ্য ‘লোকহিত’। সাধারণ মানুষের পাশে পৌঁছে যাবে এই পুজোক্লাব। দুর্গার ত্রিনয়নে চক্ষুদানের সঙ্গেই তার তুলনা করা হচ্ছে। প্রথম চক্ষুদান হিসেবে মহালয়ার দিন স্যানিটেশন ভেহিকল বা জীবাণুনাশক গাড়ি রাস্তায় নামল। থিমশিল্পী সুশান্ত পাল তৃতীয় নয়নের রেপ্লিকায় চক্ষুদান করেই এর শুভ সূচনা করলেন। এই স্যানিটেশন ভেহিকলটি পৌঁছে গেল শহরের বিভিন্ন প্রান্তে। 

মহালয়ায় শুভ সূচনা হল

ত্রিনয়নের তিনটি নয়ন ক্রমে যেমন প্রকাশিত হয়, ঠিক সেভাবেই তাঁরা মানুষের হিতে একাধিক কাজ করে যাবেন। যার সূচনা হল মহালয়ার দিন। কল্পলোক এবার লোকহিত। শিল্পী সুশান্ত পালের ভাবনায় কী দেখতে চলেছেন দর্শক? তার জন্য খানিক অপেক্ষা। 

ছবি সৌজন্যেঃ টালা পার্ক প্রত্যয়

Developed by DXDasia