সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটককে নিয়ে বক্তৃতা দেবেন সিমি গারেওয়াল ও আদুর গোপালকৃষ্ণণ

৩১তম কিফ

১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এই বছর সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি-খ্যাত অভিনেত্রী সিমি গারেওয়াল। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও পণ্ডিত ব্যক্তিত্বদের একত্রিত করে সিনেমার বিভিন্ন দিক এবং শিল্পের উপর সত্যজিৎ রায়ের প্রভাব নিয়ে আলোচিত হবার কথা এই সেমিনারে।

অরণ্যের দিনরাত্রি (১৯৭০)

 

এবছর সন্তোষ দত্ত, প্রদীপ কুমার, গুরু দত্ত, রবার্ট অল্টম্যান, স্যাম পেকিনপা এবং রিচার্ড বার্টনের প্রতি উৎসর্গীকৃত প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। ৩১তম সংস্করণের থিম কান্ট্রি পোল্যান্ড। পোল্যান্ডের সিনেমার ঐতিহ্য উদযাপনের জন্য সিনেমা দেখানোর পাশাপাশি একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে।

KIFF-এর ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, এবছর ঋত্বিক ঘটকের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার আদুর গোপালকৃষ্ণণ (একইসঙ্গে ঋত্বিক ঘটকের ছাত্র) বক্তব্য রাখবেন। এছাড়া টলিউডের অন্যান্য বিশিষ্টজনেরাও সেখানে উপস্থিত থাকবেন। অন্যান্য সেমিনারের উল্লেখযোগ্য বিষয় হিসেবে থাকছে এআই (AI)। তবে বক্তাদের নাম এখনও জানা যায়নি। প্রতিবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের বিভিন্ন প্রদর্শনী নিয়ে বহুবিধ চর্চা হয়। এবছর সন্তোষ দত্ত, প্রদীপ কুমার, গুরু দত্ত, রবার্ট অল্টম্যান, স্যাম পেকিনপা এবং রিচার্ড বার্টনের প্রতি উৎসর্গীকৃত প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। ৩১তম সংস্করণের থিম কান্ট্রি পোল্যান্ড। পোল্যান্ডের সিনেমার ঐতিহ্য উদযাপনের জন্য সিনেমা দেখানোর পাশাপাশি একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে।

 

এবারের উৎসবে পোলিশ সিনেমার পাঁচটি বিভাগ থাকছে, যার মধ্যে সমসাময়িক এবং ক্লাসিক সব ধরনের কাজই দেখানো হবে। চলচ্চিত্র নির্মাতা ওয়াজসিচ জের্জির প্রতি শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি, অ্যানিমেটেড চলচ্চিত্রের একটি সংগ্রহ এবং ইন্দো-পোলিশ সাংস্কৃতিক সম্পর্ক অন্বেষণকারী শিরোনাম থাকবে। সত্যজিৎ রায় এবং চার্লি চ্যাপলিনের কাজ-সহ পুনরুদ্ধারকৃত চলচ্চিত্রগুলির একটি লাইনআপও প্রদর্শিত হবে।

তিতাস একটি নদীর নাম (১৯৭৩)

সিমি গারেওয়াল উল্লেখযোগ্য বক্তা হিসেবে থাকবেন, সঙ্গে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি-র একটি পুনরুদ্ধারকৃত সংস্করণ দেখানো হবে। এছাড়া ঋত্বিক ঘটকের ১০০তম জন্মদিন উদযাপনে তাঁর পাঁচটি সিনেমার পুনরুদ্ধারকৃত সংস্করণ চলচ্চিত্রও প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে। সেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য: তিতাস একটি নদীর নাম, কোমল গান্ধার, সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা।

Developed by DXDasia