কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ দেখানো হবে পরিযায়ী ও উদ্বাস্তু সমস্যা নিয়ে ছবি

থাকবে ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন

হাসমারোহে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৫-এর এই উৎসব চলবে ৬-১৩ নভেম্বর পর্যন্ত। এবছর কিফ-এর চেয়ারম্যান গৌতম ঘোষ। অন্যান্যবারের তুলনায় এবারের উৎসব কিছু ক্ষেত্রে আলাদা। কারণ এবার যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বিভাগ – বিয়ন্ড বর্ডার্স (Beyond Borders)। পরিযায়ী ও উদ্বাস্তু সমস্যা এখন সারা বিশ্বের। সেই বিষয়ক কিছু ছবি থাকছে এই বিভাগে। প্যালেস্তাইন, লেবানন, মায়ানমার – মাইগ্রেশন জর্জরিত পৃথিবীর নানান দেশ। সেই সংক্রান্ত প্রাসঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ ছবি এই বিভাগে দেখানো হবে। এছাড়া পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি ছবি থাকছে, যেখানে অত্যন্ত ঝুঁকি নিয়ে শ্যুট করা হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে জাপানি পরিচালকের তৈরি ছবিও থাকছে।

এবছর ঋত্বিক ঘটকের শতবর্ষ। তাঁর রেট্রোস্পেকটিভের সূচনা হবে ‘তিতাস একটি নদীর নাম’ দিয়ে। ঘটকের পরিচালিত উল্লেখযোগ্য বেশ কয়েকটি ছবি দেখা যাবে রেস্টোর্ড ভার্শনে। থাকছে সেমিনারও – সেখানে ঋত্বিক ঘটককে নিয়ে বলবেন ওঁরই ছাত্র আদুর গোপালকৃষ্ণণ।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। ঘটনাচক্রে সেখানেও পরিযায়ী সমস্যা রয়েছে। পোল্যান্ডের ক্লাসিক ও সাম্প্রতিক কিছু ছবি এই বিভাগে দেখানো হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবছর ঋত্বিক ঘটকের শতবর্ষ। তাঁর রেট্রোস্পেকটিভের সূচনা হবে ‘তিতাস একটি নদীর নাম’ দিয়ে। ঘটকের পরিচালিত উল্লেখযোগ্য বেশ কয়েকটি ছবি দেখা যাবে রেস্টোর্ড ভার্শনে। থাকছে সেমিনারও – সেখানে ঋত্বিক ঘটককে নিয়ে বলবেন ওঁরই ছাত্র আদুর গোপালকৃষ্ণণ। এছাড়া রেট্রোস্পেকটিভে থাকছে সলিল চৌধুরী, গুরু দত্ত, বসন্ত চৌধুরী।

ইতিমধ্যেই প্রতিযোগিতার ছয়টি বিভাগে মনোনীত চলচ্চিত্রগুলির নাম ঘোষণা করেছে কিফ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রতিযোগিতা (ইনোভেশন ইন মুভিং ইমেজেস), ভারতীয় ভাষার সিনেমা, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক), ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের ছবি, ভারতীয় তথ্যচিত্র এবং বেঙ্গলি প্যানোরমা – এই কয়েকটি বিভাগ প্রতিযোগিতামূলক। প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের ১৫টি ছবির মধ্যে একমাত্র ভারতীয় তথা বাংলা ছবি হিসেবে জায়গা করে নিয়েছে প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’ (The Slow Man And His Raft)। অন্যান্যবারের মতোই শহরের সরকারি প্রেক্ষাগৃহগুলি ছাড়াও সিনেমা দেখানো হবে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সেও। 

Developed by DXDasia