অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিষেধক দলের সদস্য এই বঙ্গসন্তান

এই টিমের বানানো ওষুধ হিউম্যান ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে

সারা বিশ্বে করোনা মহামারির প্রকোপ বেড়েই চলেছে। এরই মধ্যে স্বস্তির খবর এনেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। করোনার প্রতিষেধক আবিষ্কারের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন তাঁরা। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে সেপ্টেম্বর থেকেই প্রতিষেধক মিলবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

অক্সফোর্ডের এই গবেষক দলে রয়েছেন চন্দ্রা দত্ত, যিনি আসলে কলকাতার মেয়ে। তাঁর ছোটোবেলা কেটেছে টালিগঞ্জের গলফ গার্ডেনে। গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন। কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়েছেন ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি নিয়ে। ২০০৯ সালে লিডস বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করার উদ্দেশ্যে ইংল্যান্ড পাড়ি দেন।

এখন অক্সফোর্ডেই বাস করেন চন্দ্রা। কয়েকটি ফার্মাসিউটিক্যাল সংস্থায় কাজ করার পর যোগ দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল বায়োম্যানুফাকচারিং বিভাগে। কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার হিসেবে হিউম্যান ট্রায়ালে পাঠানো করোনার সম্ভাব্য প্রতিষেধকের শংসাপত্রে তিনি স্বাক্ষর করেছেন। ৩৪ বছর বয়সী চন্দ্রা করোনা ভ্যাকসিন টিমের সঙ্গে যুক্ত থাকতে পেরে অত্যন্ত গর্বিত। 
 

Developed by DXDasia