শীতের প্রথম পর্যটন মেলা

শীতকাল মানেই উৎসবের মরসুম। এবছর করোনার জন্য আনন্দ অনেকটাই ম্লান। তবে কোভিড স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে ‘বাংলা মোদের গর্ব’। একের পর এক মেলায় পর্যটকদের সামনে তুলে ধরা হয় বাংলার নিজস্ব ঐতিহ্য। থাকছে হস্তশিল্পের স্টল, খাবারদাবারের বন্দোবস্ত এবং রাজ্য পর্যটন দপ্তরের কাউন্টার।  এমাসের ১১ থেকে ১৩ তারিখ নন্দন চত্বরের একতারা মঞ্চে আয়োজিত হল প্রথম মেলা।

মেলাগুলি আয়োজিত হয় পশ্চিমবঙ্গে সরকারের পর্যটন দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে। এক প্রধান আকর্ষণ লোক প্রসার প্রকল্প (এলপিপি) শিল্পীদের অনুষ্ঠান। সব মেলাতেই হাজির থাকেন তাঁরা। এছাড়া থাকে হরিণঘাটা মিটের কাউন্টার। নানা ধরনের সুস্বাদ্য মাংসের জন্য এই ব্র্যান্ড ক্রমেই জনপ্রিয় হচ্ছে। হাঁসের মাংস যেমন পাবেন, কখনও কখনও মিলতে পারে হরিণের মাংসও।

‘বাংলা মোদের গর্ব’-র প্রথম পর্যায়ে আরো দু’টি মেলা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত পুরুলিয়ার জিইএল মাঠে এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের মাঠে। এমাসেরই ২৫ থেকে ২৭ তারিখ অবধি চলবে দ্বিতীয় পর্যায়ের মেলা – নদিয়ার কল্যাণী আইটিআই মাঠে, হুগলিতে আর পূর্ব মেদিনীপুরে দিঘা পুলিশ ময়দানে।

ফেব্রুয়ারি ৭, ২০২১ পর্যন্ত একের পর এক মেলা চলবে দু’টো ধাপে। তিনটে বড়ো উৎসবও তার মধ্যে পড়ছে – কলকাতার অ্যালান পার্কের ক্রিসমাস (ডিসেম্বরের ২১ থেকে ২৪ এবং ২৬ থেকে ৩০), কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (৮-১৫ জানুয়ারি ২০২১) এবং বিষ্ণুপুর সংগীত উৎসব (৮ থেকে ১০ জানুয়ারি ২০২১)।

৩১ ডিসেম্বর পর্যন্ত থাকছে ‘কলকাতা কানেক্ট’, রাজ্য পর্যটন দপ্তরের দোতলা বাসে কলকাতা সফর, ঐতিহ্যবাহী ডেস্টিনেশনগুলো ঘুরে দেখা। সঙ্গে হুগলি নদীর বুকে হাউজবোটে খাওয়াদাওয়া।  

বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গে পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট দেখতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন – 
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in, 
mdwbtdc@gmail.com, 
dgmrwbtdc@gmail.com
 

Developed by DXDasia