মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রীসভায় রয়েছেন মোট ২০ জন ভারতীয় বংশোদ্ভুত
পরিবর্তনের হাওয়ায় ভাসছে আমেরিকা।সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচণে ট্রাম-শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হিসেবে ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিস নির্বাচিত হওয়ার পর, জো-এর মন্ত্রীসভার তালিকার দিকে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছিল বিশ্ববাসীর। ক্রমশ প্রকাশ্যে এলো, শুধু কমলা নন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রীসভায় রয়েছেন মোট ২০ জন ভারতীয় বংশোদ্ভুত।এই ২০ জনের মধ্যে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাবেন একজন বাঙালি, সুমনা গুহ।
আরও পড়ুন: ব্রিটেনের সিবিই পুরস্কারে ভূষিত বঙ্গতনয়া
সুমনার বাবা-মা দু’জনই বাঙালি। কর্মসূত্রে যুক্তরাষ্ট্রে চলে আসেন তাঁরা। জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকতা এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তিনি। জো-এর নির্বাচনী প্রচারের সময় থেকেই তিনি দক্ষিণ এশিয়ার বৈদেশিক নীতির কার্যনির্বাহী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই বঙ্গতনয়া।এ ছাড়া, ওবামা-বাইডান অ্যাডমিনিস্ট্রেশনের সময় থেকেই আমেরিকার প্রশাসনিক দায়িত্ব সামলাতেন তিনি। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে বৈদেশিক সম্পর্ক দেখশোনা করতেন তিনি এবং এর জন্য বাংলা, ইংরেজি ছাড়াও একাধিক দক্ষিণ এশিয় ভাষায় কথা বলতে পারেন তিনি।স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফিসের ডেপুটি ডিরেক্টরও ছিলেন।২০১২ সালের আগস্ট মাস থে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি প্ল্যানিং স্টাফ হিসেবেও কাজ করেছেন তিনি।এবার, আমেরিকার ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিভাগের সিনিয়র ডিরেক্টরের পদে নিযুক্ত হয়েছেন তিনি।