“আমি প্রাণীদের সঙ্গে বেশি ‘নর্মাল’, বাকি সবার সামনে অভিনয় করি”– সোহিনী সেনগুপ্ত

অভিনেত্রী সোহিনী সেনগুপ্তের সঙ্গে আলাপচারিতায় অভিনেতা বিপ্লব দাশগুপ্ত, প্রথম পর্ব – দেখুন ভিডিও

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সোহিনী সেনগুপ্তের সঙ্গে আলাপচারিতায় অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। আজ প্রথম পর্ব। ‘এবং বিপ্লব’ – বিপ্লব দাশগুপ্তের সঙ্গে প্রতি সপ্তাহে আড্ডা জমাবেন বাংলার প্রখ্যাত ব্যক্তিত্বরা। বঙ্গদর্শন এখন শুধু পড়া নয়, দেখাও।

সোহিনী সেনগুপ্ত বাংলা থিয়েটার এবং চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। ১৯৭৭ সালে মাত্র তিনবছর বয়স থেকে থিয়েটার করছেন ‘নান্দীকার’-এ। বাবা কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং মা প্রখ্যাত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। থিয়েটারে অবদানের জন্য পেয়েছেন সংগীত নাটক আকাদেমি এবং উস্তাদ বিস্‌মিল্লা খাঁ যুব পুরস্কার। ২০০০ সালে প্রথমবারের জন্য অভিনয় করেন অপর্ণা সেনের ছবি ‘পারমিতার একদিন’-এ। সেই বছরই জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেত্রী হিসাবে। অভিনয় করেছেন ‘ইচ্ছে’, ‘অলীক সুখ’, ‘সাঁঝবাতি’ ইত্যাদি ছবিতেও। এযাবৎকাল অবধি বাংলা রঙ্গমঞ্চে তাঁকে দেখা গেছে- ‘সুজন বাদিয়ার ঘাট’, ‘মাধবী’, ‘অন্ত আদি অন্ত’, ‘বাবলি’, ‘নাচনী’, ‘রানি কাদম্বিনী’-সহ একাধিক মঞ্চসফল প্রযোজনায়। বর্তমানে টেলি-ধারাবাহিকেও অভিনয় করছেন সোহিনী।

Developed by DXDasia