সোনার মতো গল্প, উত্তমকুমার, পর্ব ২
সোনার মতো গল্প – পর্ব ২
নকশালবাড়ি আন্দোলনের সময় একটা ঘটনার জেরে উত্তমকুমারকে তখন বম্বে চলে যেতে হয়। সেইসময় মর্নিং ওয়াকে যেতেন পকেটে টেপ রেকর্ডার নিয়ে। রেকর্ডারে বাজত সেদিনের শুটিংয়ের সংলাপ। মর্নিং ওয়াক করতে করতেই সংলাপ মুখস্থ করে ফেলতেন, যাতে ফ্লোরে গিয়ে অসুবিধা না হয়। সেরকমই আর একটি ঘটনা…
অজয় করের পরিচালনায় ‘সপ্তপদী’ সিনেমার ঘটনা, তখনকার দিনে এই বাংলা ছবিটিতে একটি দৃশ্য ছিল, কলেজ পড়ুয়া একটি ছেলে(কৃষ্ণেন্দু) আর একটি মেয়ে(রিনা ব্রাউন) তাঁরা একটি নাটকের অংশ মঞ্চে অভিনয় করবেন। দৃশ্যটি ছিল, ওথেলো যেখানে দেসদিমোনা-কে হত্যা করে এবং সেই সাড়া জাগানো সংলাপ ‘It is the cause…It is the cause…my soul.’ পরিচালক দৃশ্যটির জন্য উৎপল দত্ত-কে প্রস্তাব দেন, আপনি ইংরেজিটা বলে দেবেন আর উত্তমবাবু তাতে ‘লিপ’ মেলাবেন। প্রস্তাব শুনে উৎপল দত্ত তাঁর সহজসিদ্ধ ভঙ্গিমায় বলে ওঠেন, “It ridiculous..এরকমভাবে হয় নাকি! আমি ইংরেজি বলব, উনি লিপ দেবেন, এটা গান না কি! না, না। অসম্ভব। এটা আমি করব না।” উত্তমকুমার সেখানে উপস্থিত ছিলেন। সব শুনে তিনি বলেন…
সেদিন উত্তমকুমার যা বলেছিলেন এবং যা ঘটেছিল, তাতে বুঝতে অসুবিধা হয় না, অভিনয়ের প্রতি তাঁর প্রজ্ঞা ঠিক কতটা। কী বলেছিলেন তিনি? দেখুন ভিডিওতে।
