KIFF : নতুন চোখে ফিনল্যান্ড, কলকাতার মঞ্চে এই প্রথম একগুচ্ছ ফিনিশ ছবি

KIFF-এ এবারের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দেশ

জাইদা বেরগ্রথের ‘টোভ’

বশেষে আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম সংস্করণ। গতকাল নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উৎসব চলবে আগামী ১ মে পর্যন্ত। এবছরের চলচ্চিত্র উৎসবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিনল্যান্ড (Finland)। এই দেশটিই এবছরের ফোকাস কান্ট্রি। ফিনল্যান্ডের একগুচ্ছ ছবি দেখানো হবে KIFF-এ।

সিনেমার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র উৎসব সমাজে-মননে গভীর দাগ রেখে যায়। চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের সিনেমার মধ্য দিয়ে বৃহত্তর পরিসরের সমসাময়িক রাজনীতি, সমাজনীতি, ভাষা, ভাবনা, সংস্কৃতি ইত্যাদির সঙ্গে পরিচয় করানোর অন্যতম সেতু। সেরকমভাবেই এবার, ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকরা আবিষ্কার করার সুযোগ পাবেন ফিনল্যান্ডকে। ফিনল্যান্ডের দূতাবাস উদ্যোগে কলকাতা চলচ্চিত্র উৎসবে ফোকাস দেশ হিসেবে অংশ নিচ্ছে ফিনল্যান্ড।

জাইদা বেরগ্রথের ‘টোভ’

আকি কারিসমাকি’র ‘দ্য আদার সাইড অফ হোপ’

প্রসঙ্গত, ফিনিশ সিনেমা অর্থাৎ ফিনল্যান্ডের সিনেমার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, সেখানে প্রথম পাবলিক স্ক্রীনিং শুরু হয়েছিল আধুনিক মোশন পিকচার প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার আগেই (বিশ্বে প্রথম স্ক্রীনিং হয়েছিল ১৮৯৫ সালে, ফিনল্যান্ডে ১৯৯৬ সালে)। প্রথম ফিনিশ চলচ্চিত্রটি ১৯০৭ সালে নির্মিত। এরপর ফিনিশ সিনেমার অগ্রগতি খুব ধীরে হয়েছিল। ১৯০৭ সালের পর দুটি সময়কাল ছিল (১৯০৯-১৯১১ এবং ১৯১৭-১৯১৮) যখন কোনও ফিনিশ চলচ্চিত্র নির্মিত হয়নি। এটি আংশিকভাবে রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়েছিল, কারণ ফিনল্যান্ড রাশিয়ান সাম্রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অংশ হিসাবে একটি মর্যাদা পেয়েছিল এবং এইভাবে বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়েছিল।

KIFF-এ ফিনল্যান্ডের ছবির তালিকাঃ

১/ জাইদা বেরগ্রথের ‘টোভ’ (২৮ এপ্রিল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, সকাল-১১টা)

২/ আকি কারিসমাকি’র দুটো ছবি—‘দ্য আদার সাইড অফ হোপ’ (৩০ এপিল, নন্দন-১, সকাল- ৯টা। ২৯ এপ্রিল, নজরুল তীর্থ-১, বিকেল-৪টে।) এবং ‘লে  আভরে’ (২৯ এপ্রিল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, সকাল-১১টা।)

আকি কারিসমাকি’র ‘লে  আভরে’

৩/ পামেলা তোলা’র লেডিজ অফ স্টীল’ (৩০ এপ্রিল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, সকাল-১১টা)

৪/ জেনি টোইভোনিয়েমি’র ‘গেমস পিপল প্লে’ (২৭ এপিল, নন্দন-১, সকাল ৯টা)

জুহো কুয়োসমানেনের ‘কমপার্টমেন্ট নম্বর ৬’

৬/ টেমু নিকি’র ‘আ ব্লাইন্ড ম্যান হু ডিড নট ওয়ান্ট টু সি থে টাইটানিক’ (৩০ এপ্রিল, রবীন্দ্র ওকাকুরা ভবন, সন্ধে- ৬.৩০)

৭/ জুহো কুয়োসমানেনের ‘কমপার্টমেন্ট নম্বর ৬’ (২৬ এপিল, নন্দন-১, দুপুর-২টো। ২৮ এপ্রিল, নজরুল তীর্থ-১, দুপুর-১.৩০টা)

 

Developed by DXDasia