
নেপথ্যে ডাঃ স্মার্ত পুলাই ও ডাঃ জামশেদ আনওয়ার
এই প্রোজেক্টে যাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে
কিডনি সমস্যার মতো বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের জন্য অপরিহার্য হয়ে ওঠে চিকিৎসাজনিত নির্ভরযোগ্য তথ্য। সেই কারণেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য শীঘ্রই চালু হতে চলেছে ‘Know Your Kidney’ অ্যাপ পরিষেবা। ডাঃ জামশেদ আনওয়ারের (নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, পরশ হাসপাতাল, পাটনা) সহযোগিতায় অ্যাপটি তৈরি করেছেন ডাঃ স্মার্ত পুলাই (মনিপাল-এএমআরআই গ্রুপ অফ হসপিটালস-এর পরামর্শদাতা নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কলকাতা ও কেপিসি মেডিকেল কলেজের সহ-অধ্যাপক)। তাঁদের মতে, যেসব রোগী কিডনির স্বাস্থের জন্য সঠিক পরামর্শ ও সহায়তা চান, তাঁদেরকে আশার আলো দেখাবে এই অ্যাপ।

কিডনিতে পাথরের সমস্যা থেকে শুরু করে কিডনির ডায়ালাইসিস, কিডনির স্বাস্থ্যের যাবতীয় দিক নিয়েই সহায়তা দেবে এই অ্যাপ। প্রতিটি পর্যায়ে অ্যাপ ব্যবহারকারীরা যাতে সামগ্রিক সহায়তা পায়, সেদিকে লক্ষ্য রাখছি আমরা।
অ্যাপটির উৎপত্তি, বৈশিষ্ট্য এবং সম্ভাবনা সম্পর্কে বিশদে আলোচনা করেন ডাঃ পুলাই। তাঁর কথায়, প্রাথমিক ভাবে কিডনির রোগ শনাক্তকরণ এবং লক্ষণগুলি বোঝার প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা। কখনও কখনও কিডনির রোগগুলি নিঃশব্দে হানা দেয় আমাদের শরীরে, যার ফলে রোগনির্ণয়ে দেরি হয় এবং ফলাফল হয় বিরূপ। এই ফাঁক পূরণ করবে আমাদের অ্যাপ। অ্যাপ ব্যবহারকারীদের উপসর্গ চিনতে, প্রাথমিক তথ্য বিনিময় করতে এবং দ্রুত নেফ্রোলজিস্টদের সঙ্গে পরামর্শ করতে সাহায্য করবে।

একটা অ্যাপ কীভাবে রোগীদের কিডনির স্বাস্থ্যের ভালো-মন্দ বুঝবে?
অ্যাপটির মূল বৈশিষ্ট্য হলো এর ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারী ও নেফ্রোলজি বিশেষজ্ঞদের মধ্যে কথা চালিয়ে যেতে এবং কিডনি-সম্পর্কিত যাবতীয় প্রশ্ন সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সেইসঙ্গে, ‘Maintain Your Report’ বিভাগটি অ্যাপ ব্যবহারকারীদের মেডিকেল রিপোর্ট নিরাপদে সংরক্ষণ করতে, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে এবং প্রয়োজনীয় নথির ভুল এড়াতে সক্ষম।

ডাঃ স্মার্ত পুলাই ও ডাঃ জামশেদ আনওয়ার
এই অ্যাপ কী ধরনের কিডনির রোগ শনাক্ত করতে সক্ষম?
কিডনিতে পাথরের সমস্যা থেকে শুরু করে কিডনির ডায়ালাইসিস, কিডনির স্বাস্থ্যের যাবতীয় দিক নিয়েই সহায়তা দেবে এই অ্যাপ। প্রতিটি পর্যায়ে অ্যাপ ব্যবহারকারীরা যাতে সামগ্রিক সহায়তা পায়, সেদিকে লক্ষ্য রাখছি আমরা।
নিজের প্র্যাকটিসের সুবিদার্থে আপনি কি এই অ্যাপে নতুন কোনও বৈশিষ্ট্য যুক্ত করতে চাইবেন?
ভবিষ্যতে আমরা আঞ্চলিক ভাষাগুলিকে অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন রাজ্যের নেফ্রোলজিস্টদের তালিকাভুক্ত করে অ্যাপটির ব্যবহারকারীর সঙ্গে সংযোগ আরও পোক্ত করতে চাই। যেমন কিছু কিছু জায়গায় আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি – যেমন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগে সমস্যা। এই ধরনের সমস্যাগুলি চিহ্নিত করে, সেগুলো মোকাবিলা করার জন্য কিছু কৌশল তৈরি করছি। যেমন, মেডিকেল রেকর্ডের জন্য উন্নত স্ক্যানিং এবং পছন্দমতো ইমেল রেজিস্ট্রেশন ব্যবস্থা।

আরও পড়ুন: কবিতা দিয়ে মনের চিকিৎসা কলকাতায়
এখনও পর্যন্ত অ্যাপটি নিয়ে অন্য কোনও ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে?
আমাদের অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রধান একটি সমস্যা হলো মার্কেটিং, এমনকি অ্যাপটির ট্রান্সফরমেটিভ সম্ভাবনার ক্ষেত্রেও। এখনও এই অ্যাপের ব্যাপারে অনেকেই জানেন না। তাই, আগে এই অ্যাপের প্রসার বাড়ানো এবং সচেতনতামূলক প্রচার গুরুত্বপূর্ণ। সোশাল মিডিয়াতেও সচেতনতা তৈরি করা খুবই প্রয়োজন।

‘Know Your Kidney’ অ্যাপটির নেপথ্যে যাঁদের মুখ্য ভূমিকা আছে
চিকিৎসা ক্ষেত্রে আপনি কি সহকর্মীদের কাছে অ্যাপটির সুপারিশ করবেন?
আমি মনে করি,‘Know Your Kidney’ নেফ্রোলজির ক্ষেত্রে আশার আলো, যা কিডনির স্বাস্থ্যের দেখভাল করতে সক্ষম। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো কিডনির স্বাস্থ্য সংক্রান্ত আরও নানা দিক উন্মোচিত করতে। এটা আমাদের প্রতিশ্রুতি। নতুন প্রযুক্তি ব্যবহার করে‘Know Your Kidney’-র সাহায্যে কিডনি-সম্পর্কিত চিকিত্সা পদ্ধতিগুলিকে উন্নত করার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
‘Know Your Kidney’ অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে : https://bit.ly/49PLiDq
__________
মূল প্রতিবেদনটি ইংরেজিতে পড়তে ।
