
ভলভো, সাধারণ বাস, লঞ্চে করে ঠাকুর দেখার আয়োজন করেছে পরিবহণ নিগম
প্রতিবারের মতো পুজো পরিক্রমার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC পুজো পরিক্রমা)। ভলভো, সাধারণ বাস, লঞ্চে করে প্রতি বছরের মতো এবারেও ঠাকুর দেখার আয়োজন করেছে পরিবহণ নিগম। বনেদি বাড়ি এবং উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো ঘুরিয়ে দেখানো হবে। শুধু কলকাতা নয়, পরিক্রমায় থাকছে শহরতলি ও জেলার বিভিন্ন পুজোও।
সব বাসে খাবারের ব্যবস্থা থাকবে। বিলাসবহুল বাসে কলকাতার গুরুত্বপূর্ণ পুজো পরিক্রমা করানো হবে। ভলভো বাসে শহরের গুরুত্বপূর্ণ পুজো দেখতে বারাসাত থেকে ভাড়া হবে ২৩০০ টাকা। এসপ্ল্যানেড থেকে যে বাস ছাড়বে তাতে জনপ্রতি ভাড়া হবে ২২০০ টাকা।
ষষ্ঠী থেকে এসি ভলভো বাসে কলকাতার বনেদি বাড়ির পুজো দেখানো হবে। পরিক্রমার জনপ্রতি ভাড়া হবে ২২০০ টাকা। জলপথে পরিক্রমার শুরু হবে মিলেনিয়াম পার্ক থেকে। এর ভাড়া হবে জনপ্রতি ৯০০ টাকা। শহরতলি থেকে যে বাস মহানগরে আসবে পরিক্রমার জন্য তার ভাড়া হবে জনপ্রতি ২৩০০ টাকা। সব বাসে খাবারের ব্যবস্থা থাকবে। বিলাসবহুল বাসে কলকাতার গুরুত্বপূর্ণ পুজো পরিক্রমা করানো হবে। ভলভো বাসে শহরের গুরুত্বপূর্ণ পুজো দেখতে বারাসাত থেকে ভাড়া হবে ২৩০০ টাকা। এসপ্ল্যানেড থেকে যে বাস ছাড়বে তাতে জনপ্রতি ভাড়া হবে ২২০০ টাকা। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, সবই দর্শনার্থীদের দেওয়া হবে।
কলকাতা ছাড়াও এসি বাসে করে পুজো ঘোরানো হবে ধান্যকুড়িয়া ও আড়বালিয়ায় রাজবাড়িতে। খরচ পড়বে মাথা পিছু ২২০০ টাকা। জয়রামবাটি এবং কামারপুকুর পরিক্রমার জন্য নন এসি বাসে খরচ হবে ৮০০ টাকা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ওয়েবসাইট https://wbtconline.in/home দুর্গাপুজো পরিক্রমার টিকিট বুক করা যাবে। পরিবহণ নিগমের সমস্ত ডিপো থেকেও প্যাকেজ বুক করা যাবে। এছাড়া যোগাযোগ করা যাবে ৮৩০১৭৭০০০ নম্বরে।
