
এই প্রথম অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন তিনি
তাঁর বিপরীতে ছিলেন ভারতের এক নম্বর টেবল টেনিস তারকা মণিকা বাত্রা। তাঁকে হারিয়েই টোকিয়ো অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করলেন নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায়। এই প্রথম অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন তিনি।
আরও পড়ুন: ভারতের প্রথম মহিলা মেরিন ইঞ্জিনিয়ারের গল্প
দোহায় এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফিকেশন প্রতিযোগিতায় সুতীর্থা ৭-১১, ১১-৭, ১১-৪, ৪-১১, ১১-৫, ১১-৪ ফলে হারান মণিকাকে। মহিলাদের সিঙ্গলসে দক্ষিণ এশিয়ার গ্রুপ থেকে শুধু মাত্র বিশ্বের ৬২ নম্বর মণিকা এবং ৯৫ নম্বর সুতীর্থা যোগ্যতা অর্জন পর্বে ছিলেন, এই ম্যাচে যিনি জিততেন, তিনিই টোকিয়োর টিকিট পেতেন। সেই ছাড়পত্র অর্জন করে নিলেন সুতীর্থা। ক্রমতালিকায় ওপরের দিকে থাকায় মণিকার সামনে এখনও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, বয়স ভাঁড়ানোর অভিযোগে ২০১৬ সালে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ান সুতীর্থা। পরের বছরই নিজের প্রথম জাতীয় খেতাব জেতেন। তারপর থেকে সুতীর্থার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হয়েছে। বছরদুয়েক আগে বিশ্বের ক্রমপর্যায়ে ৫০২ নম্বরে ছিলেন। সেখান থেকে এখন প্রথম একশোর মধ্যে আছেন বাংলার মেয়ে।
