এই প্রথম মৃণাল সেনের কাজ নিয়ে সুবিশাল মিউজিয়াম, ঘুরে দেখল বঙ্গদর্শন

অরিন্দম সাহা সরদারের উদ্যোগে উত্তরপাড়ায় গড়ে উঠেছে ‘মৃণাল মঞ্জুষা’ আর্কাইভ

রাত-ভোর মৃণাল সেন | দেখুন সম্পূর্ণ পর্ব

গত ১৪ মে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেন (Mrinal Sen) ৯৯ পূর্ণ করে ১০০ বছরে পদার্পণ করলেন। এই জন্মশতবর্ষের সূচনায় হুগলি (Hooghly) জেলার উত্তরপাড়ায় (Uttarpara) গড়ে উঠেছে মৃণাল সেনের জীবন এবং বিপুল কর্মকাণ্ড নিয়ে একটি সুবিশাল আর্কাইভ ও মিউজিয়াম ‘মৃণাল মঞ্জুষা’। দীর্ঘ সাত বছরের পরিশ্রমে এই গোটা কাজটি সম্পূর্ণ করেছেন জীবনস্মৃতি আর্কাইভের কর্ণধার অরিন্দম সাহা সরদার (Arindam Saha Sardar)। এই সংগ্রহালয়টিতে রয়েছে মৃণাল সেনের ব্যক্তিগত সংগ্রহের চারশোরও বেশি বই ও পত্রিকা; শুটিংয়ের স্থিরচিত্র, মৃণাল সেন ব্যবহৃত কলম, চশমা, ধূমপানের পাইপ, শীতবস্ত্র; রয়েছে বিভিন্ন শিল্পীদের আঁকা মৃণাল সেনের পোর্ট্রেট; তাঁর চলচ্চিত্রের ওরিজিনাল বুকলেট; ‘একদিন অচানক’ (Ekdin Achanak) ছবিতে ব্যবহৃত বিখ্যাত ফ্রেমবন্দি ঘোড়ার চিত্র এবং আরও অনেককিছু।

অরিন্দম সাহা সরদারের গবেষণা ও পরিচালনায় নির্মিত হচ্ছে ‘আমি মৃণাল সেনকে দেখিনি’ শীর্ষক একটি তথ্যচিত্র, যা ২০২৩ সালের ১৪ মে মুক্তি পাবে। শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে গত ১৪ মে থেকে এই মিউজিয়ামটি খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। আর্কাইভ ঘুরে দেখতে আমরা পৌঁছে গেলাম উত্তরপাড়ায়। বঙ্গদর্শনের পক্ষ থেকে সুমন সাধু (Suman Sadhu) কথা বললেন অরিন্দম সাহা সরদারের (Arindam Saha Sardar) সঙ্গে। মিউজিয়ামটি ঘুরে দেখালেন অরিন্দম। সেই বিশেষ আড্ডার সম্পূর্ণ অংশ আপনাদের জন্য। উপরের ইউটিউব লিংকে গেলেই দেখা যাবে সম্পূর্ণ পর্বটি।

Developed by DXDasia