
কালবৈশাখিতে খসে পড়া কাঁচা আম দিয়েই বাঙালির ঘরে ঘরে সূচনা হত আম-উৎসবের
ফলের রাজা আম (Mango)। সেই আম নিয়ে আমুদে বাঙালির (Bengali) কতই না গপ্প-কেচ্ছা। বৈশাখ এসছে। সারা বছর পাওয়া গেলেও ইতিমধ্যে বাজারে এসে পড়েছে ‘সিজনাল’ কাঁচা আম। আহা! ফজলি, গোপালভোগ, আম্রপালি, সুবর্ণরেখা, মিশ্রিদানা, বারোমাসি, তোতাপুরি, কারাবাউ, সূর্যপুরি, কলাবতী, অরুণা, খিরসা, মল্লিকা না জানি আরও কত কি গালভরা নাম। গরম এলেই বাঙালির মনে পড়ে যায় কাঁচা আম রোদে শুকিয়ে মা-ঠাকুমাদের হাতে বানানো জিভে জল আনা নানা স্বাদের আচার, আম-তেল, আম-গুড়, আমসত্ত্ব, কাসুন্দি অথবা মোরোব্বার কথা। ঝড়ে খসে পড়া কাঁচা আম দিয়েই বাঙালির ঘরে ঘরে সূচনা হত আম-উৎসবের। তবে দিনকাল বদলেছে, এসব আর ‘বঙ্গজীবনের অঙ্গ’ নেই। বিস্মৃতি ও সময়ের অনটনের মধ্যেই কেউ কেউ ভালোবেসে বা স্বাস্থ্য সচেতনার জেরে সেই রেওয়াজ এখনও চালু রেখেছেন। কিন্তু যাঁদের কাছে একদমই সময় নেই অথচ বাংলার খাঁটি স্বাদ ফিরে পেতে চান, তাঁদের কি হবে?
তাঁরাও খুঁজলে পাবেন বাছাই করা আম দিয়ে তৈরি বিভিন্ন খাবারের আসল স্বাদ। এখন সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন ছোটো ছোটো স্বনির্ভরগোষ্ঠী ব্যবসায়িক উদ্যোগ নিচ্ছে দেশের জাতীয় ফলটি ঘিরে। তাদের নিজস্ব উদ্যোগে অথবা কোনও বিপণীর সাহায্যে বাছাই করা আমের তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্যগুলি পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশের ক্রেতাদের কাছে। এরকমই এক উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে ‘দ্য বেঙ্গল স্টোর’ (The Bengal Store)। জিভে জল আনা আম গুড় (Aam Gur), আম মোরব্বা (Aam Murabba), আম কাসুন্দির (Aam kasundi) মতো খাবারগুলি এই অনলাইন বিপণীর নতুন সংযোজন। এগুলির মধ্যে কোনোটা চেখে দেখেছেন কখনও? কেবল সুস্বাদুই নয়, অসীম খাদ্যগুণে ভর্তি প্রত্যেকটি খাবার। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলি প্রস্তুত করা হয়।
‘দ্য বেঙ্গল স্টোর’-এর অরিজিৎ সেন বলছিলেন, “টালিগঞ্জের ‘অনুভব সেলফ্-হেল্প’ গোষ্ঠীর কাছ থেকে আমের এই প্রোডাক্টগুলি সংগ্রহ করি আমরা। আমের তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য বানাতে ওই গোষ্ঠী বাজার থেকে নয়, সরাসরি চাষিদের থেকে আম কেনে। কোনও ধরনের কৃত্রিম রং, প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। আমরা হলফ করে বলতে পারি, আমাদের আম-গুড়, আম-কাসুন্দি বা মোরোব্বা যাঁরা খাবেন, সাবেকি খাঁটি স্বাদ ফিরে পাবেন। আমের তৈরি এই তিন প্রোডাক্ট ‘কম্বো’ হিসেবে পাওয়া যায় আমাদের স্টোরে, কেউ চাইলে আলাদা আলাদা করেও নিতে পারেন।”
ডিহাইড্রেশন রুখতে সাহায্য করে সবুজ আম এবং গুড়ের মিশ্রণ। শুধু তাই নয় আম গুড়ে প্রচুর ভিটামিন সি থাকে। ফলে চুল এবং ত্বকের উপকার হয়, অনাক্রম্যতা বাড়ে, ক্যানসারের সম্ভাবনা কমায়। শত শত বছর ধরে বাংলার নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে এটি তৈরি হয়ে আসছে। স্বাদে তাই লেগে থাকে ঘরের আদর।
আমের মোরব্বাও তৈরি হয় কাঁচা আম থেকে। চোখ এবং অনাক্রম্যতার জন্য খুব উপকারী। ক্ষতিকারক কোলেস্টেরল কমায় এবং রক্তাল্পতা সারিয়ে তোলে। সাধারণত যে আম মোরব্বা বাজারে পাওয়া যায়, তাতে মশলা দেওয়া হয় খুব বেশি। তার থেকে ‘দ্য বেঙ্গল স্টোর’-এর মোরব্বা খানিকটা আলাদা। মশলা কম থাকে, জিভের আরাম হয়।
সর্ষের কাসুন্দি খেয়ে যাঁরা অভ্যস্ত, তাঁরা একবার ‘দ্য বেঙ্গল স্টোর’-এর আম কাসুন্দি খেয়ে দেখতেই পারেন। নতুন রকম স্বাদ পাবেন। এখানেও কাঁচা আম ব্যবহৃত হয়। বাংলার নিজস্ব এই কাসুন্দি পটাসিয়াম এবং ফসফরাসে সমৃদ্ধ, হৃদপিণ্ডকে সবল করে। শরীরের বিপাকে সর্ষে উপকারী। সর্ষের ভিতরে থাকা ক্যালসিয়াম পুষ্ট করে হাড় এবং দাঁতকে।
(চাইলে আপনিও যাচাই করে দেখতে পারেন দ্য বেঙ্গল স্টোর-এর আমের পদগুলি। সংগ্রহ করতে ক্লিক করুন)
