তাজপুর – মায়াবী সূর্যাস্ত

নতুন দিনের আভাস

সূর্যাস্তের মায়াবী রূপ যেন চিরন্তন। তার থেকে কবি-লেখকরা বার বার প্রেরণা খুঁজে পান। কেবল পুরোনো দিনের শেষ নয়, নতুন দিনের আভাসও লুকিয়ে থাকে সূর্যাস্তে। অন্ধকার রাত্রি পেরিয়ে আবার সূর্য উঠবে, আমাদের মনে সেই আশা জাগিয়ে রাখে। মহাত্মা গান্ধি তাই বলেছেন, “যখন মুগ্ধ হয়ে সূর্যাস্তের বিস্ময় কিংবা চাঁদের শোভার প্রশংসা করি, স্রষ্টার বন্দনায় প্রসারিত হয় আমার আত্মা।”

মোহময়ী সন্ধ্যা 

কিছুদিন আগে সূর্যাস্তের এমন স্বর্গীয় দৃশ্য আমিও দেখার সুযোগ পেয়েছিলাম। বঙ্গোপসাগরের সৈকতে – সম্মোহিত হওয়ার মতো অভিজ্ঞতা। তাজপুরে গিয়ে আমরা উঠেছিলাম বেলাভূমির কাছেই, অন্তত যতটা কাছে থাকা সম্ভব। ইচ্ছে ছিল, সূর্যের আলো আর ঢেউয়ের খেলা চুটিয়ে উপভোগ করব। প্রকৃতি বঞ্চিত করেনি আমাদের। তার সব রকম সৌন্দর্য উন্মুক্ত করে দিয়েছিল। 

সৈকতে সূর্যাস্ত

একাকী নৌকো

তারামাছ

গোধূলির আকাশ ভরে ওঠে আলোয় 

যাত্রীর অপেক্ষায় 

Developed by DXDasia