
উত্তম-সুচিত্রা জুটির হয়েও না হওয়া এই ছবি সুচিত্রা সেনের ছবি হয়ে ওঠে
"বাতাসের কথা সে তো কথা নয়, রূপকথা ঝরে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোন কথা নেই, যেন দুটি আঁখি ভরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো, তখন তুমি বলবে… "
"হসপিটাল" ছায়াছবি উত্তম-সুচিত্রা জুটির করার কথা ছিল। কিন্তু নায়ক, নায়িকাকে অবৈধ সন্তান (Love Child ও বলা যেতে পারে) সমেত ফেলে চলে যাওয়ার ওই Anti Hero-র role করে image নষ্ট করতে চাননি উত্তম। উত্তমকে তাঁর ঘনিষ্ঠমহলও বলে, ঐ ছবি করে নিজের নায়ক ইমেজ নষ্ট করনা।উত্তম না করে দেন।পরিচালক সুশীল বাবু অথৈ জলে পড়েন। শেষমেষ পরিচালক সুশীল মজুমদার সুচিত্রা সেনের স্মরণাপন্ন হন। সুচিত্রার সৌজন্যে অশোক কুমারকে নায়ক করেন।
বম্বে থেকে আসেন অশোক কুমার। ছবি হিট হলেও উত্তম ছাড়া সুচিত্রার পাশে অশোক কুমারকে গীতা দত্তর এই গানে নায়ক হিসাবে আমার কেন জানি বেমানান লাগে। 'হসপিটাল' ছবিতে সুচিত্রার পাশে অশোক কুমার কে দেখে দুঃখ পেয়েছিলাম মনে আছে। দুজনের বয়সের বিশ বছরের তফাৎটাও বোধহয় ফ্যাক্টর ছিল। অশোক কুমারের জন্ম ১৯১১ আর মিসেস সেন ১৯৩১।
হসপিটাল যদিও রোম্যান্টিক গল্পের চেয়েও তখনকার দিনে এক সিঙ্গল মাদার এর গল্প, তাঁর লড়াই হিসেবে কালোত্তীর্ণ হয়। উত্তম-সুচিত্রা জুটির হয়েও না হওয়া এই ছবি সুচিত্রা সেনের ছবি হয়ে ওঠে।