ভগিনী নিবেদিতা বারবার ছুটে যেতেন দার্জিলিং-এর যে বাড়িতে

প্রাকৃতিক পরিবেশকে চ্যালেঞ্জ জানিয়েই এখানে শুরু হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদনের কাজ

স্বামী বিবেকানন্দের মন্ত্রশিষ্যা ভগিনী নিবেদিতা বারবার ছুটে যেতেন দার্জিলিংয়ের রায় ভিলাতে। সেই বাড়িতে ১৯১১ সালের ১৩ অক্টোবর তিনি দেহ রাখার আগে বহুভাবে আলো ছড়িয়েছেন। বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ‘প্ল্যান্ট রেসপন্স’ বইয়ের সম্পাদনা তিনি এ বাড়িতে বসেই করেছিলেন। নিবেদিতা দেহ রাখার ১০৮ বছর পর, ২০১৯ সালে সেই বাড়ি থেকেই অন্যরকম আর এক আলো ছড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল।

নিবেদিতা সাতবার এসেছিলেন দার্জিলিংয়ে। পাহাড়ের বিরুপ আবহাওয়ার মধ্যেও তিনি বারবার পাহাড়ে এসে অনেক কঠিন কাজ সহজভাবে করে গিয়েছেন। তাঁর এই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি রায় ভিলা থেকেই পাহাড়ের দুর্যোগপূর্ণ প্রাকৃতিক পরিবেশকে চ্যালেঞ্জ জানিয়েই শুরু হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদনের কাজ।

বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ‘প্ল্যান্ট রেসপন্স’ বইয়ের সম্পাদনা তিনি এ বাড়িতে বসেই করেছিলেন। নিবেদিতা দেহ রাখার ১০৮ বছর পর, ২০১৯ সালে সেই বাড়ি থেকেই অন্যরকম আর এক আলো ছড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল।

কলকাতার বি টি রোডের একটি বেসরকারি সৌরবিদ্যুৎ উৎপাদন সংস্থার সহযোগিতায় রায় ভিলাতে বসেছিল পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট। বর্ষার সময় পাহাড়ে প্রায়ই রোদ দেখা যায় না। মেঘলা ও কুয়াশাজনিত আবহাওয়ার মধ্যেই বেশ কয়েক বছর ধরে আশ্চর্যজনকভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে ওই প্ল্যান্ট থেকে। সমতল থেকে ৭৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং-এর রায় ভিলা। আর নিচের লেবং কার্ট রোড থেকে রায় ভিলা ১২৮ ফুট উঁচুতে। সেখানেই ৫০০০ বর্গ ফুট এলাকা জুড়ে গ্রহণ করা হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প। এখন সেখানে ৫০০০ ওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা কমতেও পারে। তবে কখনোই তা ৪০০ ওয়াটের কম হবে না বলে জানানো হয়েছে। রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের প্রাক্তন সম্পাদক স্বামী নিত্যসত্যানন্দ প্রয়াত হয়েছেন। এই কাজের জন্য রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির কোনও অতিরিক্ত বিল রায় ভিলাকে খরচ করতে হয় না।

খুশি পাহাড়বাসী। পাহাড়ে বায়ুদূষণ এবং সূর্যের আলো কম থাকায় সৌরবিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখানে এই সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প আজ পুরোপুরি সফল। প্রয়াত সম্পাদক স্বামী নিত্য সত্যানন্দের সময় যেসব  সোলার সিস্টেম চালু হয়েছিল তা এখনও চলছে। এর সঙ্গে অতিথি নিবাস যুক্ত হয়েছে।

Developed by DXDasia