Cannes Classics : ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’

‘রিস্টোর্ড প্রিন্ট’ বিভাগে ছবিটি দেখানো হবে

৯৬৮ সালে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত পলিফনিক আখ্যান ‘অরণ্যের দিনরাত্রি’-কে, ১৯৭০ সালে চলচ্চিত্রের ভাষা দিয়েছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। কিন্তু খুব সচেতনভাবে কাহিনির কাঠামো এক রেখে চরিত্র, চরিত্রদের পারস্পরিক সম্পর্ক, পরিণতি এমনকি কখনও চরিত্রের নামও বদলে দেন তিনি। যে যে বিন্দু থেকে তিনি সরে গেছেন, সেখানেই সত্যজিতের অরণ্যের দিনরাত্রি (Aranyer Dinratri) বানানোর উদ্দেশ্য লুকিয়ে। সেটি শুধুমাত্র সুনীলের উপন্যাস থাকে না, সত্যজিতের নিজের ডিসকোর্স হয়ে দাঁড়ায়। পঞ্চান্ন বছর পর, সেই ছবিই প্রদর্শিত হতে চলেছে ২০২৫-এর কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2025)।

বিগত কয়েক বছর ধরেই অরণ্যের দিনরাত্রি পুনরুদ্ধারের কাজ চলছিল। বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন চলচ্চিত্র উৎসব, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ‘রিস্টোর প্রিন্ট’ বিভাগেই ছবিটি দেখানো হবে। এছাড়াও এই বিভাগে প্রদর্শিত হবে ‘ফ্লোটিং ক্লাউডস’, ‘লা পাগা’ বা ‘দ্য গার্লস’-এর মতো বিখ্যাত সব সিনেমার পুনরুদ্ধার করা 4k সংস্করণ।

মনে রাখতে হবে সিনেমাটা তৈরি হচ্ছে ১৯৭০ সালে, বাংলা তথা ভারতের রাজনৈতিক ক্ষেত্রে সেটা অস্থিরতার কাল। বাংলায় নকশাল যুগ। একটি প্রজন্মের শিক্ষিত কিশোর-যুবকদের ধ্বংস হয়ে যাওয়ার সময়। সে সময় নতুন প্রজন্ম কাঁপছে বুর্জোয়া হিপোক্রেসির আওতা থেকে বেরোনোর উত্তেজনায়, শোষণমুক্তির তাগিদে। কিন্তু তার পাশাপাশি এইরকম কিছু যুবক ছিল যারা বুর্জোয়া হিপোক্রিট। সুনীলের উপন্যাসে কয়েকটি সম্ভাবনা ছিল, সত্যজিৎ খুব সচেতনভাবে সেগুলোর প্রসার ঘটিয়েছেন সিনেমায় — গল্পকে একেবারে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিয়ে। এখানে সকলেই পাশ্চাত্যমুখী, সকলেই ধনতান্ত্রিক সভ্যতার। কয়েকটি চরিত্রে যেটুকু হিউমার রাখা হয়েছে তাও সফিস্টিকেটেড, অভিসন্ধিপ্রবণ। সুনীলের কাহিনিতে চার চরিত্র যেখানে অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছিল জঙ্গলমহলে, উদ্দাম দুরন্ত চার বন্ধু যুবক, সত্যজিতে তা বই পড়ে ভালো লাগা থেকে বেড়াতে আসা চার যুবক; যারা দাম্ভিক, যাদের বেপরোয়া থাকাটাও আমেরিকার মতো প্রথম বিশ্বের ধনতান্ত্রিক দেশের হিপি কালচারের সঙ্গে মিশিয়ে নিতে চেয়ে। অর্থাৎ স্বতঃস্ফূর্ত হওয়ার থেকেও তাদের বিশ্বাস ও দেশের কোনো কিছুর মতো হওয়ার প্রতি। অরণ্যের দিনরাত্রি-র পরে আরও কিছু ছবিতে যুব প্রজন্মকে শিরদাঁড়া ভাঙা অবস্থায় দেখান সত্যজিৎ – এর পিছনে কি কোনো রাজনৈতিক সত্য লুকিয়ে নেই, কোনো ঐতিহাসিক সত্য? সেটাই হয়তো ভারতীয় বাস্তবতার প্রকৃত ছবি!

 

বিগত কয়েক বছর ধরেই অরণ্যের দিনরাত্রি পুনরুদ্ধারের কাজ চলছিল। বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন চলচ্চিত্র উৎসব, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ‘রিস্টোর্ড প্রিন্ট’ বিভাগেই ছবিটি দেখানো হবে। এছাড়াও এই বিভাগে প্রদর্শিত হবে ‘ফ্লোটিং ক্লাউডস’, ‘লা পাগা’ বা ‘দ্য গার্লস’-এর মতো বিখ্যাত সব সিনেমার পুনরুদ্ধার করা 4k সংস্করণ। জানা যাচ্ছে, অরণ্যের দিনরাত্রি-র প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেন ছবির অন্যতম অভিনেতা শর্মিলা ঠাকুর, প্রযোজক পূর্ণিমা দত্ত। তিনি এবং সিমি গারেওয়াল ছাড়া ছবির অধিকাংশ অভিনেতা প্রয়াত। সংবাদমাধ্যমে সন্দীপ রায় জানিয়েছেন, এরপর অরণ্যের দিনরাত্রি-র নতুন সংস্করণটি হয়তো কলকাতার প্রিয়ায় দেখানো হতে পারে।
 

Developed by DXDasia