বিষ্ণুপুরের দশাবতার তাসের রহস্য এবার পুজোয়

মণ্ডপে থাকছে ৯৭টি তাস

বিষ্ণুপুরের প্রাচীন মল্ল রাজাদের ঐতিহ্য দশাবতার তাস। এখন বিষ্ণুপুরের মাত্র কয়েকটি পরিবার এই তাস বানানো এবং খেলার পদ্ধতি বংশ পরম্পরায় বয়ে নিয়ে চলেছে। সেই দশাবতার তাস এবছর হতে চলেছে হাওড়ার একটি পুজোমণ্ডপের থিম।

হাওড়ার শিবপুরে ষষ্ঠীতলা বারোয়ারি দুর্গাপূজা কমিটি এবার তাদের মণ্ডপ ৯৭টি দশাবতার তাস দিয়ে সাজিয়ে তুলবে। বৈশাখ মাসে তাঁরা সেই তাসগুলো বানানোর বরাত দেন বিষ্ণুপুরের মনসাতলার ফৌজদার সম্প্রদায়ের সদস্যদের। তিন মাস ধরে তাঁরা সেই তাস তৈরি করেছেন।

বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীরের নির্দেশে এই বিশেষ ধরনের তাস প্রথম নির্মাণ করেছিলেন কার্তিক ফৌজদার। মল্ল রাজারা এই তাস খেলতেন। বিষ্ণুর দশ অবতার অর্থাৎ মৎস, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, বলরাম, পরশুরাম, দাশরথী-রাম, জগন্নাথ-বুদ্ধ এবং কল্কির ছবি দিয়ে তাসগুলি সাজানো থাকে।

 

Developed by DXDasia