January 22, 2020 | 12:19 PM

স্ট্রিট আর্টের রঙিন সাজে প্রাণের জোয়ারে ভাসল হিন্দুস্তান পার্ক, দেখুন ভিডিও

সারা দিন ধরে নান্দনিকতার উদযাপনে মাতলেন শহরবাসী

কলকাতাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী। শিল্প ও নান্দনিকতার অভিনব যাপনে সারা ভারত তো বটেই, বিশ্বকেও তাক লাগিয়ে দেয় এই শহর। গত ১২ জানুয়ারি, রবিবার, এমনই সৃজনের উদযাপনে মাতলেন কলকাতাবাসী। হিন্দুস্তান পার্কে আয়োজিত হল ‘কলকাতা আর্টস লেন ফেস্টিভ্যাল ২০২০’। মহানগরের বিখ্যাত আর্ট স্কুল এবং গ্যালারি ‘Art Rickshaw’-র উদ্যোগে সেদিন ২৫০ জন শিল্পীর কাজে গোটা রাস্তা সেজে উঠেছিল। সারাদিন ধরে হস্তশিল্প, ছবি এবং অন্যান্য শিল্পকর্মের স্টলগুলি মুগ্ধ করল সবাইকে।  একদিনের এই উৎসবে দেদার খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল। মঞ্চে চলছিল জমকালো অনুষ্ঠান, তাতেও মজলেন দর্শনার্থীরা। লিংকে ক্লিক করে দেখুন সেই প্রাণোচ্ছল উৎসবের ভিডিও। 

Developed by DXDasia