শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ তবে, KIFF-এ এখনও ‘গেম অন’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথম জুড়লো ‘খেলা’ বিভাগ

তিমারির প্রভাব কাটিয়ে এ বছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবার স্বমহিমায়। করোনার জন্য গত কয়েক বছরে উৎসবের নির্ধারিত সময় বদলেছে। এ বছর দু’বার চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রাজ্য সরকার। ফুটবল বিশ্বকাপের আবহে উৎসবেও লেগেছে খেলাধুলোর ছোঁয়া। ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপ শেষ হলেও KIFF-এ কিন্তু এখনও ‘গেম অন’(Game On)। অন্যান্য বছরের নিয়মিত বিভাগগুলির সঙ্গে এই প্রথম উৎসবে জুড়েছে ‘খেলা’। উৎসবে প্রদর্শিত হচ্ছে দেশের খেলা সংক্রান্ত ৭টি ছবি।

১৯০০ সালে ভারত প্রথম অলিম্পিকে অংশ নেয়। সে বছর ভারতের একমাত্র প্রতিনিধি নর্মান প্রিচার্ড ২০০ মি. দৌড় ও ২০০মি. দৌড়ে রূপো জেতেন। তবে দলগত ভাবে ভারত প্রথম অংশ নেয় ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে। অদ্যাবধি ভারত মোট ২০টি অলিম্পিক পদক জিতেছে। ভারতীয় ছেলেদের ফিল্ড হকি দল ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে প্রথম সোনা জেতে। অভিনব বিন্দ্রা প্রথম ব্যক্তিগত সোনা জেতেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে, যা কিনা ১৯৮০ সালে ছেলেদের ফিল্ড হকি দলের জেতা সোনার পর ভারতের প্রথম সোনা। ১০০কোটিরও বেশি জনসংখ্যা হওয়া সত্বেও অলিম্পিকে ভারতের পদক সংখ্যা ভীষণই কম। ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ২৫ বছরের কম হওয়া সত্বেও এই ফলের কারণ হিসাবে বলা হয়, দারিদ্র, অপুষ্টি, অবহেলিত পরিকাঠামো, স্পনসরের অভাব, অর্থ ও সরঞ্জামের চুরি, রাজনৈতিক দুর্নীতি, ক্রিকেটের জনপ্রিয়তা ও অন্যান্য অনেক কিছু।

এখন আমাদের দেশ খেলা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। ক্রিকেট, হকি, কুস্তি, দৌড়, বক্সিং, সাঁতার, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টনে ভারত শীর্ষস্থান দখল করছে। অথচ, এক জন চিকিত্সক, আইনজীবী, গায়ক, অভিনেতা বা লেখকের সম্মান এক জন ক্রীড়াবিদকে এই ক’দিন আগেও সমাজ দেয়নি। বাঙালি বুদ্ধিজীবীদের ধারণা ছিল, খেলা মানেই নিম্নজাতীয় কিছু এবং বোধবুদ্ধিহীনরাই এতে আগ্রহী। শিক্ষিত, বুদ্ধিজীবীরা কেউ তাই আকৃষ্ট হননি খেলার ইতিহাস নিয়ে কিছু লেখার। সেই ইতিহাস ঘাঁটলে আমরা তাবড় তাবড় প্রবাদপ্রতিম ব্যক্তিত্বদের পাব, যাঁরা চির স্মরণীয়। খেলা সম্বন্ধে দেশবাসীকে সজাগ করতে, উৎসাহিত-অনুপ্রাণিত করতে এদেশে ক্রীড়া-ব্যক্তিত্বদের নিয়ে বা খেলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টান্তমূলক ছবি বানিয়েছেন ভারতীয় পরিচালকরা। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে সেরকমই ৭টি ছবি।  ‘গেম অন’ শীর্ষক বিভাগে দেখানো হবে ‘৮৩’, ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’, ‘চক দে ইন্ডিয়া’, ‘দঙ্গল’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘মেরি কম’ এবং ‘কোনি’।

দেখে নিন কখন-কোথায় দেখানো হচ্ছে ছবিগুলিঃ

কোনি (KONI)

পরিচালক: সরোজ দে

মুখ্য অভিনেতা: সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

১৯ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

 

৮৩ (83)

পরিচালক: কবীর খান

মুখ্য অভিনেতা: রনবীর সিং

১৭ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি (MS DHONI THE UNTOLD STORY)

পরিচালক: নীরজ পান্ডে

মুখ্য অভিনেতা: সুশান্ত সিং রাজপুত

২১ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

 

চক দে ইন্ডিয়া (CHAK DE INDIA)

পরিচালক: সীমিত আমিন

মুখ্য অভিনেতা: শাহরুখ খান

১৮ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

 

দঙ্গল (DANGAL)

পরিচালক: নীতেশ তিওয়ারি

মুখ্য অভিনেতা: আমির খান

২০ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

 

ভাগ মিলখা ভাগ (BHAG MILKHA BHAG)

পরিচালক: রাকেশ ওমপ্রকাশ মেহরা

মুখ্য অভিনেতা: ফারহান আখতার

২২ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

মেরি কম (MERI KOM)

পরিচালক: ওমাং কুমার

মুখ্য অভিনেতা: প্রিয়াঙ্কা চোপড়া

১৬ ডিসেম্বর, সকাল ১১টা, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও)

Post Tags
Developed by DXDasia