বইপ্রেমীদের ভিড়ে এবারও জমজমাট কলকাতা বইমেলা
রমরমিয়ে চলছে কলকাতা বইমেলা। শীতের সেন্ট্রাল পার্ক আবার বইপ্রেমীদের ভিড়ে মাতোয়ারা। এবারের বইমেলায় আছে ৬০০টি স্টল, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ২৫০টি পত্রিকার টেবিল এবং ৩টি হল। হলগুলোর নাম রাখা হয়েছে সদ্যপ্রয়াত তিন সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অতীন বন্দ্যোপাধ্যায় এবং দিব্যেন্দু পালিতের নামে। আর পিনাকী ঠাকুরের নামে লিটল ম্যাগাজিন চত্বর শ্রদ্ধা জানাচ্ছে প্রিয় কবিকে। আজকের ‘বঙ্গদর্শন’-এর ভিডিওতে রইল সেই বইমেলারই কিছু মুহূর্ত। নিচের লিংকে ক্লিক করলে পাওয়া যাবে গোটা ভিডিওটি।