শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি – কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ এই সাতজন স্রষ্টা

২০১৯ সালে যাঁদের শতবর্ষ পূর্ণ হচ্ছে, তাঁদের ট্রিবিউট জানানো হবে

২০১৯ সালে শতবর্ষ উদযাপন হবে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সাতজন স্রষ্টার। এ এক আকর্ষণীয় উদ্যোগ। সদ্য প্রকাশিত হয়েছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্পূর্ণ সূচি। রেস্টর্টেড ক্লাসিক্‌স, আঞ্চলিক ভাষায় ফোকাস্‌ড কানাডা ছবি, মৃণাল সেন-চিন্ময় রায়-গিরিশ কারনাড ট্রিবিউট, মাস্টারস অফ কমেডি, ফোকাস কান্ট্রি জার্মানি-সহ থাকছে সেন্টেনারি ট্রিবিউট বিভাগ। যে বিভাগে জায়গা করে নিয়েছেন সাতজন শিল্পী। ২০১৯ সালে যাঁদের শতবর্ষ পূর্ণ হচ্ছে, তাঁদের ট্রিবিউট জানাতে এবং তাঁদের কাজ আরও একবার দর্শকের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। 

এই বিভাগে দেখানো হবে অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবি ‘অগ্নীশ্বর’, ইতালির পরিচালক জিল্লো পোন্তেকোর্ভোর ‘বার্ন’, জহর রায় অভিনীত ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্টেন্ট’, করুণা বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘অপরাজিত’, গীতিকার ও সংগীত পরিচালক মজরু সুলতানপুরির ‘আর পার’, সঙ্গীতজ্ঞ মান্না দে’র ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ এবং সংগীত পরিচালক নৌশাদ আলির ‘বাইজু বাওরা’। এই সাতজন শিল্পীকে শ্রদ্ধা জানাতে দেখানো হবে এই সাতটি ছবি। কোথায় কবে এই ছবিগুলি দেখতে পাবেন জেনে নিন এখানেই – 

অগ্নীশ্বর (১৯৭৫/ ভারত) – ১১ নভেম্বর – রবীন্দ্র ওকাকুরা ভবন – দুপুর ২-৩০টে
বার্ন (১৯৬৯/ ইতালি) – ৯ নভেম্বর – নন্দন ১ – সকাল ৯টা
ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্টেন্ট (১৯৭১/ ভারত) – ৯ নভেম্বর – চলচ্চিত্র শতবর্ষ ভবন – সন্ধে ৬টা
অপরাজিত (১৯৫৬/ ভারত) – ১১ নভেম্বর – চলচ্চিত্র শতবর্ষ ভবন – সন্ধে ৬টা
আর পার (১৯৫৪/ ভারত) – ১৪ নভেম্বর – চলচ্চিত্র শতবর্ষ ভবন – বিকেল ৪টে
অ্যান্টনি ফিরিঙ্গি – (১৯৬৭/ ভারত) – ১৩ নভেম্বর – রবীন্দ্র ওকাকুরা ভবন – দুপুর ২-৩০টে
বাইজু বাওরা – (১৯৫২/ ভারত) – ১৫ নভেম্বর – চলচ্চিত্র শতবর্ষ ভবন – বিকেল ৪টে

Developed by DXDasia