প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র; মেধাতালিকায় ১৩১ জন
২ ফেব্রুয়ারি হয়েছিল ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026)। এই বছর পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯,০১,৭২৪। ছেলেদের তুলনায় এই বছরও মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে মাধ্যমিক মেধাতালিকা ২০২৬-এ স্থান পেয়েছে ১৩১ জন (Madhyamik 2026 merit list)। প্রথম স্থানাধিকারী উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দির স্কুলের অভিরূপ ভদ্র (৯৯.৭১%, প্রাপ্ত নম্বর ৬৯৮)।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী, কালিম্পং জেলা ৯৫.১০ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যে প্রথম স্থানে উঠে এসেছে। কালিম্পংয়ে ব্রিটিশ আমল থেকে স্থাপিত বেশ কিছু নামী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই স্কুলগুলি দীর্ঘকাল ধরে পড়াশোনার উচ্চমান বজায় রেখে আসছে।
এ বছর জেলার নিরিখে সবচেয়ে বেশি ভালো ফল করেছে কালিম্পং (Kalimpong), যেখানে পাশের হার ৯৫.১০%। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (পাশের হার ৯৪.৮২%) এবং তৃতীয় স্থান পেয়েছে কলকাতা (পাশের হার ৯১.০৪%)।
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে প্রতিবছর দক্ষিণবঙ্গের একাধিক জেলার নাম উঠলেও উত্তরবঙ্গের নাম সচরাচর আসে না, বিশেষত দুই পাহাড়ি জেলার নাম (দার্জিলিং ও কালিম্পং)। কিন্তু ২০২৬-এর ছবিটা একেবারে অন্যরকম। মেধাতালিকার শীর্ষ জেলা হিসেবে কালিম্পং-এর নাম উঠে এসেছে। কিন্তু কেন কালিম্পং পড়াশোনায় এগিয়ে?
পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় পড়াশোনায় কালিম্পংয়ের এগিয়ে থাকার পেছনে বেশ কিছু ঐতিহাসিক ও কাঠামোগত কারণ রয়েছে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী, কালিম্পং জেলা ৯৫.১০ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যে প্রথম স্থানে উঠে এসেছে। কালিম্পংয়ে ব্রিটিশ আমল থেকে স্থাপিত বেশ কিছু নামী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই স্কুলগুলি দীর্ঘকাল ধরে পড়াশোনার উচ্চমান বজায় রেখে আসছে। তাছাড়া মনোরম পরিবেশ, শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল। এখানকার স্কুলগুলিতে দক্ষ ও নিষ্ঠাবান শিক্ষকদের উপস্থিতি ও পড়াশোনায় বিশেষ নজর দেওয়ার ফলে পাশের হার অনেক বেশি। যদিও এই জেলার বেশিরভাগ স্কুল আইসিএসই বোর্ডের অন্তর্ভুক্ত; যার মধ্যে প্রথমসারির স্কুলগুলি হল ডঃ গ্রাহামস হোমস স্কুল, সেন্ট জোসেফ’স কনভেন্ট, সেন্ট অগাস্টাইন স্কুল, রকভেল একাডেমি ইত্যাদি। পশ্চিমবঙ্গ পর্ষদের অন্তর্ভুক্ত স্কুলগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটি স্কুল হল কুমুদিনী হোমস হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং কালিম্পং গার্লস হাই/ হাইয়ার সেকেন্ডারি স্কুল। এই প্রত্যেকটি স্কুলের সাফল্যই নজরকাড়া।
প্রসঙ্গত উল্লেখ্য, এবছর পাশের হার গতবারের থেকে এগিয়ে হয়েছে ৮৬.৮৩ শতাংশ। রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির ছাড়াও মেধাতালিকায় উঠে এসেছে বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের নাম।