৭টি জাতীয় পুরস্কার এলো বাংলার ঘরে : নজর কাড়লেন বাংলার নবাগতরা

ঘোষিত হল ৬৯তম জাতীয় পুরস্কারে সেরাদের তালিকা

নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টার (National Media Centre) থেকে ঘোষিত হয়ে গেল ৬৯তম জাতীয় পুরস্কার (69th National Awards)। প্রতি বছরের মতো এই বছরেও ভারতীয় ছবি-র বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কৃত করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। আর প্রতি বছরের মতো এবারেও জাতীয় মঞ্চে উড়ল বাংলার জয়পতাকা। এবার বাংলার ঝুলিতে এসেছে সাতটি জাতীয় পুরস্কার। তালিকাটি নিম্নরূপ:

নন-ফিচার ছবি
সেরা সম্পাদনা : অভ্র ব্যানার্জি : ইফ মেমোরি সার্ভস মি রাইট
সেরা বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র : অভিজিৎ ব্যানার্জি : ইথোস অফ ডার্কনেস
সেরা জীবনী নির্ভর চলচ্চিত্র : সোমনাথ মণ্ডল : রুখু মাটির দুখু মাঝি
বিশেষ জুরি পুরস্কার : অরণ্য  গুপ্ত এবং বিতান বিশ্বাস : ঝিল্লি

ফিচার ছবি
সেরা শব্দনির্মাতা : অনীশ বসু : ঝিল্লি
সেরা চিত্রগ্রহণ : অভীক মুখোপাধ্যায় : সর্দার উধম
সেরা বাংলা চলচ্চিত্র : কালকক্ষ : পরিচালক- রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি

এছাড়াও গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে পুরস্কৃত হয়েছেন শ্রেয়া ঘোষাল, সুজিত সরকার, আলিয়া ভাট, আল্লু অর্জুন, সঞ্জয় লীলা বনশালী-সহ বহু বিশিষ্ট শিল্পীরা।

Developed by DXDasia