১২ বছর ধরে কলকাতায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

দেখানো হচ্ছে ৩২টি দেশের মোট ১৮০টি ছোটোদের ছবি

লকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২৬। এবছর উৎসবের ১২তম সংস্করণ। শিশুদের জন্য আয়োজিত এই চলচ্চিত্র উৎসব চলবে ২৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ শিশু কিশোর আকাদেমি আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ছোটোদের জন্য তৈরি দেশ-বিদেশের বিভিন্ন পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ছাড়াও দেখানো হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এবং মোবাইল ফোনে তৈরি সিনেমা।

চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায় বলেন, ছোটোদের কথা মাথায় রেখে আরও বেশি শিশুদের সিনেমা তৈরি করা জরুরি। কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল-এর মতো উদ্যোগ শিশুদের জন্য সিনেমা তৈরির প্রয়োজন নিয়ে ভাবতে আরও উৎসাহিত করবে।

চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায় বলেন, ছোটোদের কথা মাথায় রেখে আরও বেশি শিশুদের সিনেমা তৈরি করা জরুরি। কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল-এর মতো উদ্যোগ শিশুদের জন্য সিনেমা তৈরির প্রয়োজন নিয়ে ভাবতে আরও উৎসাহিত করবে। 

দ্বাদশ বর্ষে এই চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ বিশ্বের বিভিন্ন দেশের ক্লাসিক শিশু চলচ্চিত্র, ছোটোদের উপযোগী তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের চিত্র এবং মোবাইল ফোনে তৈরি চলচ্চিত্র। উদ্বোধনে দেখানো হয় সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’, শেষদিনে দেখানো হবে সৌকর্য ঘোষালের ‘পক্ষীরাজের ডিম’। এবারের উৎসবের থিম ‘ট্রেজার হান্ট’। ৩২টি দেশের মোট ১৮০টি ছবি দেখানো হচ্ছে এবারের উৎসবে।

এই চলচ্চিত্র উৎসবে বাংলা তথা ভারতীয় ছবির পাশাপাশি অজস্র বিদেশি ছবি দেখার সুযোগ পায় ছোটোরা। এবারেও আছে একগুচ্ছ জনপ্রিয় বিদেশি ছবি। উল্লেখ্য, ‘বেঞ্জামিন ব্যাট’ শিশুদের কাছে গুরুত্বপূর্ণ একটি ছবি। প্যাট্রিক র‍্যাট পরিচালিত নেদারল্যান্ডসের ছবি এটি বেঞ্জামিন ব্যাট। এছাড়া দেখানো হচ্ছে শার্লক হোমস, স্পাইডারম্যান হোম-কামিং, দ্য লিটল হর্স হুইপ, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, চিলড্রেন অফ হেভেন-এর মতো কালজয়ী সব ছবি। থাকছে কাজাকিস্তান, রাশিয়া, কাতার, সার্বিয়া, চেক রিপাবলিক-এর কয়েকটি শর্টফিল্ম।

 

ফেলুদার ৬০ বছর পূর্ণ হয়েছে, তাই এবার বেশিরভাগ দেখানো হচ্ছে ফেলুদার সিনেমা। অন্যদিকে শতবর্ষে সম্মান জানানো হচ্ছে সলিল চৌধুরী, সন্তোষ দত্ত এবং তৃপ্তি মিত্রকে। সিনেমা চলছে নন্দন ১-২-৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন এবং রবীন্দ্রতীর্থে।

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.kicff.org/ 
 

Developed by DXDasia