গ্রিন বেঙ্গল চিকেন : ঠাকুর দেখা সঙ্গে কব্জি ডুবিয়ে সবুজ বঙ্গের সবুজ চিকেন

এই রান্নার মূল ভিত্তি হল গুচ্ছ তুলসি পাতা আর ফিশ সস

সুইগি, জোম্যাটোর যুগে বছরভর হাবিজাবি, ছাইপাঁশ খেতে খেতে দামোদর শেঠও তাঁর রুচি হারিয়ে ফেলতেন আর আমরা তো চুনোপুঁটি! কিন্তু, দুঃখ করে কী লাভ? সামনেই পুজো। আর দুর্গাপুজো মানেই আমীষ-নিরামিষ মিলিয়ে মিশিয়ে বাঙালিদের ঘরে-বাইরে পাঁচদিনের ভোজ-মহোৎসব। বাইরে যা খাওয়ার তো খাবেনই তার সঙ্গে বাড়িতে তৈরি করে নিন বিভিন্ন সাবেকি লোভনীয় পদ। যেমন ‘গ্রিন বেঙ্গল চিকেন’। নবমীতে বা বা বাচবিচার না করে পুজোর যেকোনও দিনই বানিয়ে ফেলতে পারেন এটি। টাটকা তুলসি পাতা আর ফিশ-সস এই রেসিপির ভিত্তি। ঝামেলাবিহীন এই পদটি আপনার পুজোর স্মৃতিতে অমলিন হয়ে থাকবে, চেখে দেখার পর এ কথা আপনি নিজেই বলবেন।

গ্রিন বেঙ্গল চিকেন

উপাদান

২ চামচ

আধা চা চামচ কালো গোলমরিচ

৩-৫টি কাঁচালঙ্কা কুঁচি করা

১ সেন্টিমিটার থাই জিঞ্জার পেস্ট

৩ টেবিল চামচ ধনে পাতা কুচি

২টি বড়ো রসুনের কোয়া

৩ টেবিল চামচ পেঁয়াজ পাতা

১ চা চামচ লেমন গ্রাস কুঁচি

২ টেবিল চামচ ভেজিটেবিল তেল

১ কাপ নারকেল ক্রিম

হাড় ছাড়া মুরগির মাংস ৮৫০ গ্রাম

১ গুচ্ছ তাজা তুলসি পাতা

১ টেবিল চামচ ফিশ সস

প্রণালীঃ

ধনে ও গোটা গোলমরিচ মিহি করে পিষে নিতে হবে। তারপর অন্যান্য উপকরণ (কাঁচালঙ্কা, আদা, ধনে, রসুন, স্প্রিং অনিয়নস, লেমন গ্রাস) মিশিয়ে পেস্ট তৈরি করুন।

মশলার পেস্ট মাঝারি আকারের প্যানে ৩-৪ মিনিট তেলে দিয়ে ফ্রাই করুন। তারপর নারকেল ক্রিম মিশিয়ে ১০ মিনিট ধরে অল্প আঁচে সেদ্ধ করুন।

চিকেন ২ সেন্টিমিটার আকারে টুকরো করুন। এতে সস ও এক কাপ জল মিশিয়ে ধীরে ধীরে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত ২০ মিনিট ধরে রান্না করুন।

তুলসি পাতা বেটে নিন। তুলসি এবং ফিশ সস কারির মধ্যে যোগ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি- টমি মিয়া’স কিচেন।

Developed by DXDasia