বাংলার পর্যটনে লোক-ঐতিহ্যের ছোঁয়া

পর্যটকদের সামনে সংগীত-নৃত্য পরিবেশন করবেন লোকশিল্পীরা

বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে লোক প্রসার প্রকল্পের অনুষ্ঠান 

কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এক বেনজির প্রকল্পের যাত্রা শুরু হয় – লোক প্রসার প্রকল্প। বাংলার লোকশিল্পীরা, বিশেষ করে সংগীত এবং নৃত্যের সঙ্গে যুক্ত শিল্পীরা জনগণের সামনে নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরার সুযোগ লাভ করেন সরকারি ব্যবস্থাপনায়। ১৮ থেকে ৬০ বছর বয়সের লোকশিল্পীরা মাসিক এক হাজার টাকা ভাতা পেতে থাকেন। ৬০ বছরের বেশি বয়সের শিল্পীরা একই টাকা পান পেনসন হিসেবে। এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ এই প্রকল্পে উপকৃত। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই প্রকল্পের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে পর্যটন বিভাগ। এতে লোকশিল্পের প্রচারে যেমন নতুন গতি আসবে, তেমনি পর্যটকরাও সমৃদ্ধ হবেন।

পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সরকার পরিচালিত ট্যুরিজম প্রপার্টিগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। লোকশিল্পীরা তাঁদের পারদর্শিতা তুলে ধরবেন পর্যটকদের সামনে। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ১৪টি প্রপার্টিতে এমন ব্যবস্থা হতে চলেছে। প্রাথমিকভাবে অনুষ্ঠান হবে সপ্তাহে তিনবার। সপ্তাহশেষের অনুষ্ঠানে থাকবে বিশেষ আকর্ষণ। পুরোটাই হবে কঠোরভাবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে। 

ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে নৃত্য পরিবেশন করছেন লোকশিল্পীরা 

বিনোদনের পাশাপাশি লোকশিল্পীরা অনুষ্ঠানের মাধ্যমে করোনা অতিমারি নিয়ে সচেতনতার বার্তা তুলে ধরবেন। ইতিমধ্যেই তাঁরা জনকল্যাণের উদ্দেশ্যে চালু হওয়া সরকারের নানা প্রকল্প, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী ইত্যাদির প্রচার করেন। তারই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ছাড়াও পণপ্রথা, বাল্যবিবাহ, মানব প্রচারের মতো সামাজিক অসুস্থতার বিরুদ্ধে চালিয়ে থাকেন প্রচার অভিযান।

রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে লোক প্রসার প্রকল্পের অনুষ্ঠান

পর্যটন শিল্পে বাংলার নানা অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার প্রয়াস এটিই প্রথম। জলপাইগুড়ি (ভোরের আলো, মূর্তি এবং তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি), বীরভূম (রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি), পূর্ব মেদিনীপুর (দিঘালি ট্যুরিজম প্রপার্টি) – যেখানেই থাকুন না কেন, লোকশিল্পীরা তাঁদের কর্মকাণ্ডে আপনাকে মুগ্ধ করবেন। কলকাতার মঞ্চের বাইরে এমনই বিরল সুযোগ আপনি পাবেন পর্যটন দপ্তরের প্রপার্টিগুলিতে। 

রূপমঞ্জরী ট্যুরিজম প্রপার্টিতে লোকশিল্পীরা সংগীত পরিবেশন করছেন 

দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দার্জিলিং, আলিপুরদুয়ার, বীরভূম, হাওড়া, পশ্চিম বর্ধমান এই প্রকল্পের আওতায় আসতে চলেছে। এই সব জেলার ট্যুরিজম প্রপার্টিগুলি সম্পর্কে জানতে বিস্তারিত যোগাযোগ করুন – 
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in, 
mdwbtdc@gmail.com, 
dgmrwbtdc@gmail.com

Developed by DXDasia