দিঘার সমুদ্রতীর নোংরা করলেই জরিমানা

দেশের মধ্যে প্রথম দিঘাতেই বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ অ্যাপ চালু করা হল

এ-দেশে সমুদ্রতীর নোংরা হবে না, এ-দৃশ্য কল্পনার বাইরে। কিন্তু মানুষ তৎপর আর সচেতন হলেই সেই সমস্যার সমাধান নিশ্চিত। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় ডেস্টিনেশন দিঘার প্রশাসন কড়া হচ্ছে। সমুদ্রের ধারে বসে থাকা পর্যটকের কারোর হাতে চিপসের প্যাকেট, কারোর হাতে জলের বোতল। খাওয়া শেষে সমুদ্রে সে-সব ছুড়ে ফেলে দিলেন তারা। খুব পরিচিত দৃশ্য। বিশেষ করে দিঘার মতো জায়গায়। তাতে ক্ষতি হয় কার? পরিবেশের। মানুষ সেই পরিবেশেরই অংশ, এ-কথা ভুলে যান। তাই নিজের তৈরি করা গরল খেয়েই মানুষের দিনাতিপাত। সচেতন না হওয়ায় ক্রমশ অবক্ষয়ের দিকে ছুটে চলেছে মানুষ। রাশ টানতে এবার নড়েচড়ে বসেছে দিঘা প্রশাসন। দিঘা বেড়াতে গিয়ে এভাবে যদি কেউ সমুদ্রতীর ও জল নোংরা করেন, ধরা পড়লে তাঁকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। শুধুমাত্র পর্যটক নন, হোটেল কর্তৃপক্ষ, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীদের কেউ যত্রতত্র ময়লা ফেললে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র মারফৎ খবর, দেশের মধ্যে প্রথম দিঘাতেই বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ অ্যাপ চালু করা হল। দিঘায় এই মুহূর্তে প্রায় ৮০০টি হোটেল রয়েছে। কতগুলি হোটেল থেকে বর্জ্য সংগ্রহ করা হল, খুব সহজেই তা বোঝা যাবে। জানা যাবে বর্জ্যের পরিমাণও।

সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চালু করেছে একটি পোর্টাল, রয়েছে বিশেষ অ্যাপও। এই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে হোটেল থেকে আবর্জনা সংগ্রহের হিসাব রাখবে ডিএসডিএ। ইতিমধ্যে সেই অ্যাপ উদ্বোধন করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সূত্র মারফৎ খবর, দেশের মধ্যে প্রথম দিঘাতেই বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ অ্যাপ চালু করা হল। দিঘায় এই মুহূর্তে প্রায় ৮০০টি হোটেল রয়েছে। কতগুলি হোটেল থেকে বর্জ্য সংগ্রহ করা হল, খুব সহজেই তা বোঝা যাবে। জানা যাবে বর্জ্যের পরিমাণও। এমনকী, বর্জ্য গাড়ির ব্যবস্থাও চালু হয়েছে। প্রায় পাঁচটি গাড়ি দিঘার বিভিন্ন জায়গায় ঘুরে হোটেলগুলি থেকে ময়লা সংগ্রহ করবে। সে-সময় চলবে সচেতনতামূলক গান।

মানুষকে সচেতন করতে পারলেই গড়ে উঠতে পারে পরিচ্ছন্ন দিঘা। এ-ও জানা গিয়েছে যে, কোনও পর্যটককে সমুদ্রে বা সমুদ্রতীরে আবর্জনা ফেলতে দেখলে সঙ্গে সঙ্গে ছবি তুলে এই অ্যাপের হোয়াটস্যাপ গ্রুপে দিলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। সমুদ্রতীরবর্তী এলাকায় বসানো হচ্ছে আরও ১৫০টি সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার পাশাপাশি পরিচ্ছনতার দিকটিও নজরে রাখা হচ্ছে। দিঘাতে আবর্জনা ফেললেই জরিমানা – এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী।

জানা গিয়েছে, নিউ দিঘার দত্তপুরে ১০ একর জমির উপর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট গড়ে তুলেছে পর্ষদ। সংগ্রহের পর আবর্জনা সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে পৃথক কড়া হবে, সেখান থেকে তৈরি হবে সার।

Developed by DXDasia