দার্জিলিংয়ের কমলালেবুরও আছে জিআই স্বীকৃতি

এই বিখ্যাত কমলালেবুর নাম ‘ম্যান্ডারিন’

দার্জিলিং চা ও লংকার পর এবার কমলালেবু পেল জিআই ট্যাগ। দীর্ঘ এই লড়াইয়ের মূল উদ্যোগী উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। দার্জিলিংয়ের কমলালেবু-র জিআই ট্যাগের জন্য ২০২১ সালে উদ্যোগী হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের ২২ অগাস্ট জিআই রেজিস্ট্রেশনে আবেদন গ্রহণ হয়। ২০২৪ সালে শুনানি হয়। মিরিকের কমলালেবুও প্রদর্শন করা হয়। তারপর খসড়া প্রস্তাব প্রকাশ করে জিআই কর্তৃপক্ষ। তা ঘিরে আপত্তি জমা পড়েনি। ২৪ নভেম্বর দার্জিলিংয়ের কমলার নামে জিআই ট্যাগ দেওয়া হয়েছে।

আলাদা করে চেনা যায় দার্জিলিংয়ের কমলালেবু। দার্জিলিংয়ের এই বিখ্যাত কমলালেবুর নাম ‘ম্যান্ডারিন’ (Darjeeling Mandarin Orange), যা স্থানীয়ভাবে ‘সুনতালে’ নামে পরিচিত। এর স্বাদ অনন্য, সুগন্ধ, পাতলা খোসা যুক্ত।

গত বছর অর্থাৎ, ২০২৫ সালের শেষের দিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই স্বীকৃতি প্রদান করেছে। পাহাড়ের কমলালেবুর চাহিদা সর্বত্র। এবার সেই কমলালেবু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি বিপণন দপ্তর পাহাড়ের কমলা কিনে বিভিন্ন প্রান্তের সুফল বাংলার স্টলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

দার্জিলিংয়ের চা (পড়ুন: উত্তরবঙ্গের চা-বাংলোর কথা) এবং ডাল্লে খুরসানি লংকা এর আগেই জিআই ট্যাগ পেয়েছিল। এবার পেল কমলালেবু। একই জেলার তিনটি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ, পশ্চিমবঙ্গে এমন জেলা খুব কমই আছে। এমনিতে দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত।

দার্জিলিংয়ের কমলালেবু কিন্তু অন্যান্য জায়গার মতো ঠিক নয়, সামান্য হলেও পার্থক্য আছে। আর সেখানেই আলাদা করে চেনা যায় দার্জিলিংয়ের কমলালেবু। দার্জিলিংয়ের এই বিখ্যাত কমলালেবুর নাম ‘ম্যান্ডারিন’ (Darjeeling Mandarin Orange), যা স্থানীয়ভাবে ‘সুনতালে’ নামে পরিচিত। এর স্বাদ অনন্য, সুগন্ধ, পাতলা খোসা যুক্ত। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি জলবায়ুর কারণে এই স্বীকৃতি মিলেছে। আশা করা হচ্ছে, এই ট্যাগ চাষিদের পণ্যের বাজারমূল্য বৃদ্ধি এবং সুরক্ষায় প্রভূত সাহায্য করবে।
 

Developed by DXDasia