বড়োপর্দায় সত্যজিৎ থেকে স্পিলবার্গ : চন্দননগরে ছোটোদের ছায়াছবি

তৃতীয় বর্ষে চন্দননগর শিশু চলচ্চিত্র উৎসব

সিনেমা শুধুই বড়োদের একচেটিয়া সম্পত্তি নয়। ছোটোদের সামাজিক-মানসিক বোঝাপড়ার ভিত তৈরিতে এই দৃশ্যশ্রাব্য মাধ্যমের ভূমিকা আছে। তাই, তৃতীয়বারের জন্য চন্দননগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হচ্ছে ছোটোদের ছায়াছবি, অর্থাৎ চন্দননগর শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন।

এ-বছর উৎসবের উদ্বোধন হয়েছে সোনার কেল্লা দিয়ে, প্রতিদিন থাকছে দেশ-বিদেশের তিনটে করে সিনেমা।

খুদে দর্শকদের মনোরঞ্জনের লক্ষ্যে চন্দননগর রবীন্দ্র ভবন চত্বরকে গভীর জঙ্গলের আদলে সাজানো হয়। সবুজে ঘেরা সেই জঙ্গলে ঘুরে বেড়ায় কৃত্রিম অ্যানাকোন্ডা, ভাল্লুক, বাঘ, সিংহ, শিম্পাঞ্জিরা। দেখা মেলে টারজানেরও। এবছর উৎসবের উদ্বোধন হয়েছে সোনার কেল্লা দিয়ে, প্রতিদিন থাকছে দেশ-বিদেশের তিনটে করে সিনেমা। ৬ মার্চ শুরু হয়েছে এই উৎসব। ৭ মার্চ প্রদর্শিত হয়েছে- হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, এমিল এন্ড দ্য ডিটেকটিভস এবং পাতালঘর। এছাড়াও যে যে সিনেমা দেখা যাবে:

৮ই মার্চ
বেলা ১২ টা- নারনিয়া: দ্য লায়ন, দ্যা উইচ এন্ড দ্য ওয়ারড্রোব  
দুপুর ৩ টে- রিও টু
সন্ধ্যা ৬ টা- হীরক রাজার দেশে

৯ মার্চ
বেলা ১২ টা- মি.পপার্স পেঙ্গুইনস
দুপুর ৩ টে- ন্যানি ম্যাকফি এন্ড দ্য বিগ ব্যাংগ
সন্ধ্যা ৬ টা- ই.টি

৯ মার্চ উৎসবের শেষ দিন।

Developed by DXDasia