July 2, 2025 | 8:42 AM

বৈপ্লবিক থিমে নির্মিত চন্দননগর কলেজ মিউজিয়াম, ঘুরে দেখলো বঙ্গদর্শন.কম

ঘুরে দেখালেন চন্দননগর কলেজের বর্তমান অধ্যক্ষ দেবাশিস সরকার

হুগলি জেলার চন্দননগর কলেজের ইতিহাস আক্ষরিক অর্থেই রোমহর্ষক, রোমাঞ্চকর। কলেজটি শুরু থেকেই একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান কারণ একদা কলেজের সহ-অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের নেতৃত্বে কলেজ সহ চন্দননগর শহর বিপ্লবী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছিল। ১৯০৮ সালে ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ বিপ্লবী কানাইলাল দত্ত, শ্রীশচন্দ্র ঘোষ, রাসবিহারী বসুর মত বিপ্লবীরা তাঁর শিষ্য। সরাসরি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত থাকার ফলেই টানা ২৩ বছর কলেজ বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনা পৃথিবীতে বিরল। চন্দননগর কলেজের সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ-এর তত্ত্বাবধানে কলেজের ১৬১ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ভবনে স্থাপিত হয়েছে চন্দননগর কলেজ মিউজিয়াম। মিউজিয়ামটি রূপায়ণের পেছনে রয়েছে বহু গবেষণা এবং জ্ঞানীগুণী একাধিক শিল্পীর উল্লেখযোগ্য অবদান। এককথায় চন্দননগরের বিপ্লবীদের উত্তরাধিকার এবং এই কলেজ ও শহরের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যেই মিউজিয়ামটি স্থাপিত হয়েছে। বিপ্লবীদের হাতে লেখা চিঠি, পুলিশ রিপোর্ট থেকে শুরু করে চরকা, ডিঙি নৌকা, প্রাচীন তাঁত, টাইপ মেশিন – সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবী কর্মকাণ্ডের নানান স্মৃতিতে উজ্জ্বল নবনির্মিত মিউজিয়ামটি বঙ্গদর্শন.কম-কে ঘুরে দেখালেন চন্দননগর কলেজের বর্তমান অধ্যক্ষ ড. দেবাশিস সরকার।

সামগ্রিক পরিচালনা- মৌনী মণ্ডল
চিত্রগ্রহণ- সুমন সাধু

সম্পাদনা- তথাগত চৌধুরী
*এক্সক্লুসিভ এই ভিডিওগুলি দেখতে সাবস্ক্রাইব করুন
বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল

Developed by DXDasia