বাংলার ‘মেসি’ পাড়ি দিচ্ছে মুম্বই ও দক্ষিণে

বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও পরিচালক রিঙ্গোর ‘মেসি’-র রিমেক হতে চলেছে তামিল এবং হিন্দিতে

বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও পরিচালক রিঙ্গোর ‘মেসি’-র রিমেক হতে চলেছে তামিল এবং হিন্দিতে। এগিয়ে এসেছে মুম্বই এবং দক্ষিণ ভারতের বড় প্রযোজনা সংস্থা। দীর্ঘদিন ধরেই বাংলা বাণিজ্যিক ছবির নিজস্বতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সাম্প্রতিক কালের ‘বেলাশেষে’, ভূতের ভবিষ্যৎ’ বা ‘রাজকাহিনি’-র মতো ছবি গুলির রিমেক করতে আগ্রহ দেখিয়েছে বলিউড।

বাংলা ছবির অতীত বলছে একসময় টলিউডকে ‘কপি’ করেই বলিউডে তৈরি হয়েছিল ছিল একের পর কিংবদন্তি সিনেমা। তা সে ‘গল্প হলেও সত্যি’, ‘নিশিপদ্ম’ হোক বা ‘ছদ্মবেশী’। আবার সেই ট্রেন্ডই কি ফিরছে? আপনার মতামত জানান।

Developed by DXDasia