আড্ডামহল ৪ – সাহানা বাজপেয়ী এবং স্যমন্তক সিনহা
সাহানা বাজপেয়ী এবং স্যমন্তক সিনহা – বাংলা গানের দুই নক্ষত্র। একে অপরের ভালো বন্ধুও বটে। আজ দু’জনের আড্ডায় উঠে আসবে তাঁদের সংগীত জীবন এবং গানের চর্চার নানা প্রসঙ্গ। রাত ৮টায় চোখ রাখুন বঙ্গদর্শনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।
বাঙালির জীবন ও মননের নানা ক্ষেত্রে গভীরভাবে মিশে আছেন রবীন্দ্রনাথ। সাহানা এবং স্যমন্তক বহু বছর ধরে তাঁর গানের চর্চা করছেন। আজকের ঘরোয়া আড্ডায় রবীন্দ্রসংগীতের নানা দিক নিয়ে এই দু’জন সমৃদ্ধ করবেন আমাদের। রবীন্দ্রসংগীতে ‘পরীক্ষা-নিরীক্ষা’, নতুন যন্ত্রানুষঙ্গের ব্যবহার মানেই কি রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করা? এই বিষয়ে থাকবে সাহানা এবং স্যমন্তকের সুচিন্তিত মতামত। কথাপ্রসঙ্গে তাঁদের নিজেদের জার্নি এবং অরিজিনাল গান নিয়েও আলোচনায় মাতছেন দুই শিল্পী।
শুধুই কথাবার্তা নয়, আড্ডার মধ্যেই সাহানা এবং স্যমন্তক গাইবেন বেশ কয়েকটি গান। সব মিলিয়ে জমজমাট আজকের আড্ডামহল।