করোনা সংক্রমণ রুখতে দর্শক ছাড়াই পুজো করবে সন্তোষ মিত্র স্কোয়ার

প্রতিমা ও মণ্ডপ দেখা যাবে অনলাইনে

করোনা অতিমারির মধ্যেই চলে এল দুর্গোৎসব। দর্শনার্থীদের ভিড়ে কোভিড সংক্রমণ বাড়তে পারে। সেকথা মাথায় রেখে ‘বৈপ্লবিক সিদ্ধান্ত’ নিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা।

মহানগরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। বুধবার এক বিবৃতি জারি করে তাঁরা জানান, দর্শনার্থী ছাড়াই এবার তাঁদের পুজো হবে। কমিটির সদস্য এবং স্থানীয়রাই শুধু পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। মণ্ডপ তো বটেই, পুজোর মাঠেও দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। তবে সন্তোষই মিত্র স্কোয়ার দুর্গোৎসব সমিতির ফেসবুক পেজে দেখা যাবে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা – সব কিছুই। তাঁদের নতুন স্লোগান – “হেঁটে নয় নেটে দেখুন।”

পুজো উদ্যোক্তাদের বিবৃতি 

প্রত্যেকবারই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়ে। গত বছর তাক লাগিয়ে দিয়েছিল সোনার দুর্গা। বদ্রীনাথ মন্দিরের আদলে এবারের মণ্ডপ গড়ে উঠছে। দর্শনার্থীরা ভার্চুয়ালি পুজো দেখার সুযোগ পাবেন। 
 
 

 

Developed by DXDasia