শাহরুখের মাথায় আদিবাসী দোপাট্টা

জামসেদপুরের কুইয়ানি গ্রামের আদিবাসী মহিলাদের তৈরি দোপাট্টা

‘জব হ্যারি মেট সেজল’ সিনেমায় বাদশার মাথার হাতে বোনা দেশীয় আদিবাসী দোপাট্টা। অনেকের কাছে এটি সাধারণ মনে হলেও কুইয়ানি গ্রামের লক্ষ্মী হাঁসদা, গুরমনি, অলকার কাছে স্বপ্নপূর্তি। কারণ দোপাট্টাটি তাদের হাতে বোনা।

&সৌরভ মাহাতো পেশায় টেক্সটাইল ডিজাইনার। তিনি জামশেদপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে কুইয়ানি গ্রামে আদিবাসী মহিলাদের নিয়ে হ্যান্ডলুম সংস্থা তৈরি করেন। যেখানে আদিবাসী মহিলা শিল্পীরা তাদের সংস্কৃতি ও শিল্পকলায় হাতে বুনে শাড়ি, চাদর, দোপাট্টা তৈরি করে। সেইসব হাতে বোনা শাড়ি, দোপাট্টা, চাদর বিক্রি করা হয় জামশেদপুরের কয়েকটি কাফেতে। আর সেই কাফে থেকেই এই সিনেমার পরিচালক ইমতিয়াজ আলি’র মা রাজিয়া আলি এই দোপাট্টা কেনেন। সূত্রের খবর, পরিচালক ইমতিয়াজ আলি জামশেদপুরের ছেলে এবং পাবারিক সূত্রে তাঁর মা এখানে এসেছিলেন। তিনিই কাফে থেকে আদিবাসী কারুকার্য করা দোপাট্টাটি কেনেন। সিনেমার শুটিং চলাকালিন শাহরুখ খানের দোপাট্টার প্রয়োজন হলে ইমতিয়াজ তাঁর পছন্দের দোপাট্টা দেন বাদশাকে। আর এই ছোট সংযোগই স্বপ্ন দেখাচ্ছে জামশেদপুরের আদিবাসী মহিলাদের। এক আদিবাসী মহিলা শিল্পীর কথায়, ‘আরও ভাল দোপাট্টা তৈরির স্বপ্ন দেখছি আমরা।’
 

Developed by DXDasia