
বলিউডের বায়োপিক তৈরির রেওয়াজে নতুন সংযোজন
ইদানীং বলিউডে খেলোয়াড়দের বায়োপিক তৈরির রেওয়াজ তুঙ্গে। ভাগ মিলখা ভাগ, মেরি কম, ধোনি, সচিন – আ বিলিয়ন ড্রিমস-এর পর এবার ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল-কে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। ২০১০ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনার জীবন, খেলা ও অন্যান্য অনেক অজানা বিষয়কে নিয়ে তৈরি হতে চলেছে সিনেমাটি। সাইনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সাইনা শুক্রবার কোচ পুলেল্লা গোপীচাঁদ ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে একটি ছবি ট্যুইট করেছেন। শ্রদ্ধাকে ব্যাডমিন্টনের প্রশিক্ষণও দিচ্ছেন সাইনা।
